ঝিনাইদহের ডাকবাংলায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২১-১২-২০২১
ইং
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঝিনাইদহের ডাকবাংলা শাখার ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা শাখার ফারইস্ট অফিস এনামুল হক টাওয়ারের দ্বিতীয় তলায় এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডাকবাংলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ডিভিশন এককের জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মোস্তফা জামান হামিদী স্বাধীন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মিনহাজুর রহমান, কোটচাঁদপুর ব্রাঞ্চের ইনচার্জ জহিরুল ইসলামসহ ডাকবাংলা সাংগঠনিক অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।
কমেন্ট বক্স