ঝিনাইদহের ডাকবাংলায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2021-12-21 ইং
ঝিনাইদহের ডাকবাংলায় ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত ছবির ক্যাপশন:
ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ঝিনাইদহের ডাকবাংলা শাখার ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকালে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা শাখার ফারইস্ট অফিস এনামুল হক টাওয়ারের দ্বিতীয় তলায় এ উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়। ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ডাকবাংলা শাখার ব্রাঞ্চ ম্যানেজার হযরত মাওলানা মোহাম্মদ সাদিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা ডিভিশন এককের জয়েন্ট এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ মোস্তফা জামান হামিদী স্বাধীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ইনচার্জ মিনহাজুর রহমান, কোটচাঁদপুর ব্রাঞ্চের ইনচার্জ জহিরুল ইসলামসহ ডাকবাংলা সাংগঠনিক অফিসের কর্মকর্তা-কর্মচারীগণ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)