বুধবার, ১৩ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরের মুজিবনগরে সন্ত্রাসীদের দু’পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী মজি নিহতের ঘটনা ময়নাতদন্ত শেষে পরিবারের লাশ হস্তান্তর : এলাকায় স্বস্তি

  • আপলোড তারিখঃ ১২-০৬-২০১৭ ইং
মেহেরপুরের মুজিবনগরে সন্ত্রাসীদের দু’পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী মজি নিহতের ঘটনা ময়নাতদন্ত শেষে পরিবারের লাশ হস্তান্তর : এলাকায় স্বস্তি
মেহেরপুরের মুজিবনগরে সন্ত্রাসীদের দু’পক্ষের গুলাগুলিতে সন্ত্রাসী মজি নিহতের ঘটনা ময়নাতদন্ত শেষে পরিবারের লাশ হস্তান্তর : এলাকায় স্বস্তি মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর মুজিবনগর উপজেলার মোনাখালী এলাকায় সন্ত্রাসীদের দু’পক্ষের মধ্যে গুলাগুলিতে একজন নিহত হয়েছে। রোববার  দিবাগত সোয়া দুইটার দিকে মোনাখালী গ্রামের কোমরগর্ত নামক মাঠে তুমুল বন্দুকযুদ্ধের এ ঘটনা ঘটে। মেহেরপুর সহকারি পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব এ তথ্য জানিয়ে বলেছেন, নিহত ব্যক্তি যতারপুর গ্রামের জমির বিশ্বাসের ছেলে  চিহ্নিত সন্ত্রাসী মজিবুল হক মজি । ঘটনাস্থল থেকে ১টি এলজি সার্টারগান, ২টি কার্তুজ খোসা, ৪টি তাজা কার্তুজ, ৩টি বোমা ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। সহকারি পুলিশ সুপার আহসান হাবীব জানান, রাত সোয়া দুইটার দিকে মোনাখালী কোমরগর্ত মাঠের একটি বটগাছের আশেপাশে দু’দল সন্ত্রাসীদের মাঝে তুমুল বন্দুকযুদ্ধ শুরু হয়। খবর পেয়ে পুলিশের তিনটি দল ঘটনাস্থলের কাছাকাছি পৌঁছান। পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকার মানুষের সহায়তায় ঘটনাস্থল তল্লাশিকালে একজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সে মুজিবনগর উপজেলার যতারপুর গ্রামের মজিবুল হক ওরফে মজি বলে ধারণা করছেন এলাকাবাসী। নিহত সন্ত্রাসী মজু এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও ডাকাত উল্লেখ করে আহসান হাবীব আরো বলেন, মজুর নামে সদর ও মুজিনগর থানায় অন্তত এক ডজন মামলা রয়েছে। এর মধ্যে হত্যা ৩টি, ডাকাতি ও হত্যা ৪টি, ৩টি বিষ্ফোরক দ্রব্য আইনে। নিহতের মরদেহ গতকাল ময়নাতদন্তের শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে পুলিশ ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী