সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ১০ রাউন্ড ফাঁকা গুলি

  • আপলোড তারিখঃ ২৯-১১-২০২১ ইং
নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ কর্মকর্তারা অবরুদ্ধ, ১০ রাউন্ড ফাঁকা গুলি

বিজিবির অভিযানে ছত্রভঙ্গ হামলাকারীরা, মেম্বার প্রার্থী আলাইহিমসহ চারজন আটক

তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেহেরপুরের গাংনীর কাজিপুর ইউনিয়নের বেতবাড়িয়া ভোট কেন্দ্রে ভোট গ্রহণ শেষে হামলা চালিয়েছে পরাজিত মেম্বার প্রার্থী আলাইহীম ও তাঁর সমর্থকরা। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ ভোট গ্রহণ কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখে তারা। আত্মরক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ১০ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে ঘটনাস্থল থেকে পরাজিত মেম্বার প্রার্থী আলাইহিমসহ তাঁর চার সমর্থককে আটক করে বিজিবি। আটকৃতরা হলেন- বেতবাড়িয়া গ্রামের আজিজুল হকের ছেলে ও মেম্বার পদপ্রার্থী আলাইহীম (৪১), মনিরুল ইসলামের ছেলে রকেট (৪০), নাজির হোসেনের ছেলে বকুল হোসেন (৩৯) ও ভবানীপুর গ্রামের আব্দুল মোল্লাহর ছেলে জালাল উদ্দীন (৫০)। আটককৃতদের গাংনী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক আটককৃতদের বিষয়টি নিশ্চিত করেছেন। `` বেতবাড়িয়া ১০ নম্বর ভোট কেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার সাজাহান আলী জানান, ‘ভোট গণণা শেষে সাইদুর রহমানের কাছে পরাজিত হয় আলাইহীম। গাংনী উপজেলা কন্ট্রোল রুমে ফেরার সময় পরাজিত মেম্বার প্রার্থী আলাইহীম ও তার লোকজন গেটে ইট-পাটকেল নিক্ষেপ করে এবং কেন্দ্রের মধ্যে সকলকে অবরুদ্ধ করে রাখে। পরে বিজিবিকে খবর দেওয়া হয়। বিজিবির একটি টিম ঘটনাস্থলে পৌঁছালে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুল আলম জানান, ‘বেতবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট গ্রহণ ও গণনা শেষে পরাজিত মেম্বার প্রার্থী আলাইহীম ও তার লোকজন হামলা করে কেন্দ্রের দায়িত্বরত প্রিসাইডিং অফিসার, পোলিং অফিসার, সাংবাদিক ও নিরাপত্তারক্ষীদের অবরুদ্ধ করে। এসময় কেন্দ্রের প্রধান ফটক ভাঙচুর করে। আত্মরক্ষার্থে কেন্দ্রের নিরাপত্তারক্ষী শরিফুল ইসলাম শর্টগানের ১০ রাউণ্ড ফাঁকা গুলি ছোড়ে। পরে বিজিবির একটি টিম সেখানে গেলে আলাইহীম ও তার লোকজন পালিয়ে যায়। এক ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হলে সকলেই কেন্দ্র ত্যাগ করি।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী