জীবননগর অফিস: জীবননগরে সারাদিন বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান পরিচালনা করলেন জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজা। গতকাল শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত বিরতিহীন জীবননগর উপজেলার মনোহারপুর, ডুমুরিয়া গ্রামের রাস্তার পাশে পুকুর থেকে মাটি ও বালি তোলা অবস্থায় সরকারী রাস্তার পাশে ভাঙ্গনসহ দুর্ঘটনা এড়াতে ট্রাক্টর ও ড্রেজার মেশিন জব্দ করে ইউনিয়ন পরিষদের আইনে ২০০৯এর ৩ও ৪৩ধারা ও ৮৯ধারা মোতাবেকে দেহাটি সরকার ব্রিক্সের মালিক বাপ্পী সরকারকে পুকুর থেকে মাটি কাটার অপরাধে ১৫ হাজার, নারায়নপুর হাবিবুর রহমানকে ১৫হাজার টাকা, ডুমুরিয়া গ্রামের জহরুলের ছেলে কামরুলকে ১০হাজার টাকা করে জরিমানা প্রদান করেন এবং মনোহারপুর গ্রামে বালি গত থেকে বালি তোলার অপরাধে আজিজুল হকের ছেলে সাইফুল ইসলামকে ১৫হাজার জরিমানা প্রদান করেন। সাথে সাথে রমজান মাসের পবিত্রতা রক্ষার্থে জীবননগর বাজারের বিভিন্ন খাবার দোকান ও বাজার মনিটরিং করেন।
সমীকরণ প্রতিবেদন