চুয়াডাঙ্গায় জাতীয় মহিলা সংস্থার পরিচালনায় মহিলাদের : কম্পিউটার প্রশিক্ষণে ভর্তি পরীক্ষা সম্পন্ন
- আপলোড তারিখঃ
০৯-০৬-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মহিলা সংস্থা, চুয়াডাঙ্গা পরিচালিত জেলা ভিত্তিক মহিলাদের কম্পিউটার প্রশিক্ষণ প্রকল্প (৬৪ জেলা)’র ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের ৭ম ব্যাচের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। গত বৃহস্পতিবার সকাল ১০টায় মুক্তিপাড়াস্থ জাতীয় মহিলা সংস্থা চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ পরীক্ষা গ্রহণ করা হয়। অত্র প্রতিষ্ঠানের প্রশিক্ষণের মান সন্তোষজনক হওয়ায় এবারের সেশনে ৫০টি আসনের বিপরীতে দেড় শতাধিক প্রার্থীর আবেদন পত্র জমা পড়ে। আসন তুলনায় আবেদন বেশি হওয়ায় ভর্তি পরীক্ষায় অংশ নিতে হয় প্রার্থীদেরকে। বিভিন্ন বিষয়ে ৪০ মিনিটের নির্দিষ্ট সময়ে ৬০ নম্বরের পরীক্ষা দিতে হয় তাদের।
এসময় উপস্থিত ছিলেন জাতীয় মহিলা সংস্থার জেলা চেয়ারম্যান নাবিলা রোকসানা, সহকারী প্রোগ্রামার ভরত কুমার বিশ্বাস, প্রশিক্ষক তাপস চন্দ্র দাস।
উল্লেখ্য, পরীক্ষায় অংশগ্রহণকারীদের ফলাফল প্রকাশ করা হবে আগামীকাল রবিবার। ৬মাস মেয়াদী কম্পিউটার প্রশিক্ষণ সম্পন্নকারীদেরকে বাংলাদেশ কারিগরী শিক্ষাবোর্ড কতৃক প্রদত্ত সনদ প্রদান করা হবে।
কমেন্ট বক্স