মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে বিকল্প বিদ্যুত ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা : আড়াই কোটি টাকার হেরোইনসহ দামুড়হুদার মামুন আটক

  • আপলোড তারিখঃ ০৯-০৬-২০১৭ ইং
চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ডে বিকল্প বিদ্যুত ব্যবসার আড়ালে মাদকের ব্যবসা : আড়াই কোটি টাকার হেরোইনসহ দামুড়হুদার মামুন আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার দর্শনা বাসস্ট্যান্ড থেকে প্রায় আড়াই কেজি হেরোইনসহ যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে দর্শনা বাসস্ট্যান্ডের জেনারেটর ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনের প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় সেখানে থাকা কাঠের বাক্সের মধ্যে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। একইসাথে জেনারেটর ব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা। চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারী পরিচালক আসলাম উদ্দীন জানান, দামুড়হুদা উপজেলার দশমীপাড়ার নজরুল ইসলামের ছেলে আব্দুল্লাহ আল মামুন দর্শনা বাসস্ট্যান্ডে জেনারেটর তথা বিকল্প বিদ্যুত ব্যবসা করে আসছিলো। সেখানে বিকল্প বিদ্যুত ব্যবসার আড়ালে মামুন চালিয়ে যাচ্ছিলো তার রমরমা মাদকব্যবসা। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে শুক্রবার বেলা ১২টার দিকে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের একটি টিম দর্শনা বাসস্ট্যান্ডে অভিযান চালায়। এসময় বাসস্ট্যান্ডের বিকল্প বিদ্যুত ব্যবসায়ী মামুনের প্রতিষ্ঠানে অচিযান চালিয়ে একটি কাঠের বাক্সের মধ্যে বিশেষ কৌশলে পলিথিনে মোড়ানো অবস্থায় দুই কেজি ৩৫০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় আড়াই কোটি টাকা। এসময় মাদকব্যবসায়ী আব্দুল্লাহ আল মামুনকে আটক করা হয়। গতকালই মামুনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়েরসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী