মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আতঙ্ক সৃষ্টি করায় আলুকদিয়ার যুবক আটক : দামুড়হুদার গোপালপুরেও অপহরণ গুজব

  • আপলোড তারিখঃ ০৬-০৬-২০১৭ ইং
আতঙ্ক সৃষ্টি করায় আলুকদিয়ার যুবক আটক : দামুড়হুদার গোপালপুরেও অপহরণ গুজব
`18983320_1323517147756284_1369812963_n`ডাকাতি ও নারী অপহরণ গুজব : কাটেনি নারী সদস্যদের আতঙ্ক : চুয়াডাঙ্গা পৌর এলাকার পাড়া-মহল্লায় রাত জেগে পাহারা আতঙ্ক সৃষ্টি করায় আলুকদিয়ার যুবক আটক : দামুড়হুদার গোপালপুরেও অপহরণ গুজব মাইকিং করে প্রতিরোধের ঘোষণা করায় বেলগাছী মুসলিমপাড়া মসজিদের সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়েছে পুলিশ নিজস্ব প্রতিবেদক: ডাকাতি ও নারী অপহরণ আতঙ্কে চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পাড়া-মহল্লায় রাতে পাহারার ব্যবস্থা করা হয়েছে। স্থানীয়রা কয়েকটি ভাগে ভাগ হয়ে মহল্লা ঘুরে পাহারা দিচ্ছে তারা। গতকাল রাতে পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়া, কলোনীপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহারা দেয়ার খবর পাওয়া গেছে। এদিকে, ভূয়া খবর দিয়ে আতঙ্ক সৃষ্টি করার অভিযোগে চুয়াডাঙ্গার আলুকদিয়া থেকে আকাশ নামের এক যুবককে আটক করেছে পুলিশ। এছাড়া, সন্দেহমূলক আচরণ করায় জামালপুর জেলার এক যুবককে ধরে পুলিশে দিয়েছে সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুর গ্রামবাসী। গতরাতে বেলগাছী মুসলিমপাড়ার মসজিদের সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। এছাড়া, দামুড়হুদার গোপালপুরেও গতরাতে অপহরণ গুজব ছড়ায়। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়া ও নূরনগর কলোনীপাড়াসহ বিভিন্ন এলাকায় পাহারা শুরু হয়েছে। এলাকার বিভিন্ন বয়সের লোকজনদের নিয়ে কয়েকটি দলে ভাগ হয়ে পাহারা করছে তারা। বেলগাছী মুসলিমপাড়ায় বেশকয়েকজন যুবককে লাঠিসোঁটা হাতে এলাকা পাহারা দিতে দেখা গেছে। নূরনগর কলোনীপাড়ায় চারটি দলে ভাগ হয়ে এলাকা পাহারা দেয়ার খবর পাওয়া গেছে। এদিকে, গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা সদর উপজেলার আলুকদিয়া নওদাপাড়ার এক স্কুলছাত্রী অপহরণ হয়েছে বলে খবর রটে। স্থানীয়রা নওদাপাড়ায় গিয়ে খোঁজ নিয়ে তেমন কোন তথ্য পায়নি তারা। পর্যায়ক্রমে খবর রটে পার্শ্ববর্তি রাজাপুর গ্রামে, হাতিকাটা গ্রাম থেকে নারী অপহরণের ঘটনা ঘটেছে। এরমধ্যেই স্কুলছাত্রী অপহরণ হয়েছে বলে পুলিশের কাছে খবর দেয় আলুকদিয়া নওদাপাড়ার যুবক আকাশ। পরে ঘটনাস্থলে পুলিশ গিয়েও কোন তথ্য না পাওয়ায় আকাশ আটক করে থানায় নেয় পুলিশ। আকাশ (২২) আলুকদিয়া নওদাপাড়ার ভ্যানচালক শফিকুল ইসলাম শফির ছেলে। অপরদিকে, চুয়াডাঙ্গা সদর উপজেলার মাখালডাঙ্গা-দীননাথপুর গ্রামের বিভিন্ন এলাকায় সন্দেহমূলক আচরণ করায় এক যুবককে ধরে পুলিশে দিয়েছে স্থানীয়রা। মুখে দাড়িওয়ালা পাঞ্জাবি পরহিত যুবক গ্রামের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের সাথে সন্দেহমূলক আচরণ করে। এসময় স্থানীয়রা সেলিম নামের ওই যুবককে আটক করে পুলিশে খবর দেয়। পরে তাকে আটক করে চুয়াডাঙ্গা সদর থানায় নেয়া হয়েছে। আটককৃত যুবক সেলিম জামালপুর জেলার ঘোড়ারকান্দা গ্রামের দানেস আলীর ছেলে। গত চার/পাঁচদিন আগে চুয়াডাঙ্গায় এসেছে সে। তার কথাবার্তা শুনে মানসিক প্রতিবন্ধি বলে মনে হয়েছে। এছাড়া, গতরাতে চুয়াডাঙ্গা বেলগাছী মুসলিমপাড়া মসজিদের সভাপতিকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয় পুলিশ। গত সোমবার এলাকার মসজিদে মাইকিং করে এলাকাবাসীর মধ্যে গুজব রটানোর বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাকে আটক করা হয় বলে স্থানীয় সূত্র জানিয়েছে। বেলগাছী মুসলিমপাড়া এলাকায় পাহারায় থাকা স্থানীয়রা জানান, চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন গ্রামে এ ধরণের খবর শুনেছি। গত পরশু সোমবার দুইজন ব্যাক্তি আমাদের এলাকার একটি বাড়িতে ঢোকার চেষ্টা করে। কালো পোষাক পড়া দুই ব্যাক্তিকে দেখে বাড়ির দুই নারী সদস্যের চিৎকারে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বের হয়ে তাদের ধাওয়া করে। এ ধরণের ঘটনায় বিশেষ করে বাড়ির নারী সদস্যরা বেশি আতঙ্কে রয়েছে। সবসময় এক অজানা আতঙ্কে সময় কাটাচ্ছে তারা। চুয়াডাঙ্গা সদর ফাড়ির ইনচার্জ এসআই ওহিদুল ইসলাম জানান, গত সোমবার রাতে বেলগাছী মুসলিমপাড়া মসজিদের মাইকে এলাকায় দুষ্কৃতিকারী প্রবেশের গুজব প্রচার করা হয়। ফলে জিজ্ঞাসাবাদের জন্য তাকে নিয়ে আসা হয়েছে। আগামীকাল (আজ) ঊর্ধ্বতন কর্মকর্তারা তার জিজ্ঞাসাবাদ করবেন বলে জানান তিনি। ডাকাতি এবং নারী অপহরণ আতঙ্কে ভূগছেন চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দারা। প্রথমদিকে গ্রামপর্যায়ের মানুষের মধ্যে আতঙ্ক ছড়ালেও পরবর্তিতে শহরের মানুষের মধ্যেও দানা বাঁধে এই আতঙ্ক। গত পরশু সোমবার রাতে চুয়াডাঙ্গা পৌর এলাকার বেলগাছী মুসলিমপাড়ার তাছের আলীর বাড়িতে ঢোকার চেষ্টা চালায় কালো পোষাকধারী দুই ব্যাক্তি। এসময় তাছের আলীর মেয়ে ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণির ছাত্রী মিতা খাতুন (১৪) বাড়ির সীমানায় টয়লেটের দিকে যাওয়ার সময় কালো পোষাক পড়া দুইজনকে দেখে চিৎকার দেয়। চিৎকার শুনে বেরিয়ে আসেন প্রতিবেশী ওবায়দুলের স্ত্রী আফরোজা খাতুন। এসময় বাড়ির সীমানায় লতাপাতার বেড়ার পাশে মুখোশপড়া একজন এবং কালো পোষাক পড়া প্যান্ট গোটানো একজনকে দেখতে পায় আফরোজা ও মিতা। তাদের দেখে দুজনেই চিৎকার দিলে কালো পোষাকধারী দুই ব্যাক্তি বেড়া ভেঙে মাঠের দিকে পালিয়ে যায়। এদিকে, মিতা ও আফরোজার চিৎকারে এলাকাবাসী লাঠিসোঁটা নিয়ে বেরিয়ে পড়ে। তাদের খুজতে মাঠের দিকে হানা দেয় স্থানীয়রা। তাদের পিছু নিয়ে হোমিওপ্যাথিক কলেজ মাঠ পর্যন্ত গিয়ে চারজনকে পালিয়ে যেতে দেখলেও কাউকে ধরতে পারেনি এলাকাবাসী। আমাদের গোপালপুর প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ইউপির গোপালপুরেও গতকাল অপহরণ গুজব ছড়ায়। এই গ্রামের ঘর জামাই সোহেল (২৮) জানায়, সে প্রতিদিনের মত ঘরের পিড়েতে মশারীর মধ্যে ঘুমাচ্ছিল। রাত আনুমানিক ১১টার দিকে কেউ একজন তরল কিছু মশারীর উপর ছুড়ে মারে। এতে তার ঘুম ভেঙে যায়। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসে। খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে দলিয়ারপুর ক্যাম্প পুলিশ ঘটনাস্থলে এসে গ্রামবাসীর কাছে ঘটনার বিবরণ শোনে। দলিয়ারপুর ক্যাম্প ইনর্চাজ হাফিজুর রহমান গ্রামবাসীদেরকে সর্তক থাকার আহ্বান জানান এবং এ ধরনের ঘটনা ঘটার সাথে সাথে পুলিশে খবর দিতে বলেন। গ্রামবাসীরা জানান, সম্প্রতি চারিদিকে ডাকাতি ও অপহরণের নানা রকম কাহিনী শুনে আমরা এমনিতেই আতঙ্কে আছি। এরমধ্যে হঠাৎ রাতে জামাই সোহেলের চিৎকারে আমরা আতঙ্কিত হয়ে পড়ি। এ ঘটনার কারণে আজ থেকে গ্রাম পাহারা দেবে বলে জানায় তারা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী