সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ইসি বিব্রত: সিইসি

  • আপলোড তারিখঃ ০৩-১১-২০২১ ইং
ইউপি নির্বাচন ঘিরে সহিংসতায় ইসি বিব্রত: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা বলেছেন, ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে চলমান সহিংসতায় নির্বাচন কমিশন বিব্রত। তিনি বলেছেন, সহিংসতা প্রতিরোধে নির্বাচন কমিশনারদের সঙ্গে আলোচনা করে মাঠ পর্যায়ে প্রশাসনকে নির্দেশনা দেবে নির্বাচন কমিশন। গতকাল মঙ্গলবার ঢাকার আগারগাঁওয়ে সিইসি তার কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, অনেক (সহিংসতা) ঘটনা ঘটেছে। এতে আমরা বিব্রত। এর জন্য আমরা উদ্বিগ্ন। তবে মাঠের পরিস্থিতি ইসির নিয়ন্ত্রণে আছে উল্লেখ দাবি করে সিইসি বলেন, রাজনৈতিক দল, ভোটার এবং প্রার্থীদের যৌথ প্রচেষ্টায় নির্বাচন হয়। সহনশীলতা ছাড়া মাঠ পর্যায়ের পরিস্থিতি নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। 'প্রতিহিংসা নয় নির্বাচন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হওয়া উচিত। অবশ্যই সবার প্রচেষ্টায় সহিংসতা নিয়ন্ত্রণ করতে হবে।' বেশ কিছুদিন ধরেই ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দেশের বিভিন্ন জায়গায় সহিংসতায় হতাহতের খবর আসছে। দ্বিতীয় দফায় আগামী ১১ নভেম্বর ৮৪৬টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হবে। এর পর তৃতীয় দফায় ১ হাজার ৭টি ইউনিয়ন পরিষদে ভোট হবে আগামী ২৮ নভেম্বর। এর আগে প্রথম দফায় গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর যথাক্রমে ২০৪টি ও ১৬০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী