মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত : প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগানোর আহ্বান

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০১৭ ইং
চুয়াডাঙ্গা মেহেরপুর ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত : প্রাকৃতিক দূর্যোগ বজ্রপাত রোধে বেশি বেশি তাল গাছ লাগানোর আহ্বান
নিজস্ব প্রতিবেদক: ৫ই জুন বিশ্ব পরিবেশ দিবস। `প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে` প্রতিপাদ্যে `আমি প্রকৃতির, প্রকৃতি আমার` স্লোগানে চুয়াডাঙ্গা মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত। বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে চুয়াডাঙ্গায় র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য `প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে` এবং `আমি প্রকৃতির, প্রকৃতি আমার` স্লোগানে দিবসটি উদযাপন করা হয়। এ উপলক্ষে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের কার্যালয় হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহর প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র‌্যালী শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক জিয়াউদ্দীন আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রকৃতি বাঁচাতে বেশি বেশি গাছ লাগাতে হবে। গাছ শুধু প্রকৃতিগত উপকারই করেনা, সাথে সাথে আর্থিক ভাবেও সহযোগিতা করে। জেলা প্রশাসক বলেন,  এক সময় বজ্রপাতে বেশি সংখ্যক মানুষের প্রাণ হারাতে হতো না। কারণ তখন অনেক বড় বড় গাছ ছিল। কালের বিবর্তনে বড় গাছ কেটে ফেলায় বজ্রপাতে প্রতি বছর হাজার হাজার মানুষের প্রাণ হারাতে হচ্ছে। তাই বজ্রপাত এখন একটি প্রাকৃতিক দূর্যোগ। বজ্রপাত হতে রক্ষা পেতে হলে বেশি বেশি তালগাছ লাগাতে হবে। এছাড়াও তিনি, পরিবেশের ভৌত অবস্থা, জলবায়ু ও প্রভাব বিস্তারকারী অন্যান্য জীব ও জৈব উপাদান ইত্যাদির সামষ্টিক বিষয় নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু, অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল মোমেন, জেলা পরিষদ সচিব ড. লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা। এছাড়াও অনুষ্ঠানে জেলার বিভিন্ন পর্যায়ের সরকারি- বেসরকারি কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, রাজনীতিবীদ, ছাত্র-ছাত্রী ও স্কাউটস- রোভার স্কাউটস সদস্যরা উপস্থিত ছিলেন। জীবননগর অফিস জানিয়েছে, জীবননগরে র‌্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। গতকাল সোমবার সকালে জীবননগর উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সেলিম রেজার সভাপতিত্বে উপজেলা পরিষদ থেকে একটি র‌্যালিবের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে একটি আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি থেকে বক্তব্য রাখেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু.মো.আ. লতিফ অমল। বিশেষ অতিথি থেকে বক্তব্য রাখেন ভাইস চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আয়েসা সুলতানা লাকী, রায়পুর ইউপি চেয়ারম্যান তাহাজ্জুত মির্জা। এছাড়াও উপজেলা পরিষদের সকল কর্মকর্তা কর্মচারী সূধী ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। আলমডাঙ্গা অফিস জানিয়েছে, আলমডাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে দুপুর ১২টায় বিশ^ পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আজাদ জাহান। অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী খালেদুর রহমান অরুন, আলমডাঙ্গা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুল কুদ্দুস, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মন্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দিনেশ চন্দ্র পাল, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আকবার আলী, মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বিশিষ্ট সাহিত্যিক বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, আলমডাঙ্গা ডিগ্রি কলেজের সহকারি অধ্যাপক গোলাম সরোয়ার মিঠু। এসময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে বনায়নের বিকল্প নেই। আলমডাঙ্গা উপজেলার সাবেক নির্বাহী অফিসার অফিসের পিছনে আমের বাগান করে সবুজ বনানীতে রূপান্তরিত করেছে। আমি আলমডাঙ্গা উপজেলার বিভিন্ন এলাকায় পরিষদের মাধ্যমে তালগাছের চারা ক্রয় করে রোপন করার ব্যবস্থা করব। তালগাছ বজ্রপাত রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। বিশে^র বড় বড় দেশে বৃক্ষ কর্তনের ফলে সারা পৃথিবী আজ উষ্ণ হয়ে পড়েছে। হারিয়ে যাচ্ছে সহনশীল পরিবেশ। এভাবে চলতে থাকলে এক সময় পৃথিবী মানুষের বসবাসের অযোগ্য হয়ে পড়বে। তাই আসুন আমরা পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। মেহেরপুর অফিস জানিয়েছে, `প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে` এই প্রতিপাদ্যে পালিত হয়েছে মেহেরপুরে বিশ্ব পরিবেশ দিবস। দিবসটি পালন উপলক্ষে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ-এর আয়োজনে গতকাল সোমবার সকাল সাড়ে ৯টার দিকে জেলা প্রশাসক পরিমল সিংহ’র নেতৃত্বে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমীর সামনে থেকে একটি র‌্যালী বের হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে জেলা প্রশাসক-এর কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) শেখ ফরিদ আহমেদ, এনডিসি রামানন্দ পাল, সহকারী বন রক্ষক রফিকুল ইসলাম খান, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেনসহ সরকারী র্কমকর্তা-র্কমচারী এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা র‌্যালীতে অংশ গ্রহন করে। অপরদিকে, মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরনের মধ্য দিয়ে দিবসটি পালন করা হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টার দিকে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী আনিসুজ্জামান-এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক পরিমল সিংহ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রজস্ব) শেখ ফরিদ আহমেদ, পলাশী পাড়া সমাজ কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মোশাররফ হোসেন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যলয়ের সহকারী শিক্ষক সৌহরাব হোসেন, শিক্ষর্থী এলিজা প্রমূখ। আলোচনা সভা শেষে বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়। এছাড়াও মেহেরপুরে বিভিন্ন প্রতিষ্ঠান বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষ রোপনসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করে। গাংনী অফিস জানিয়েছে, বিশ্ব পরিবেশ দিবস পালনে মেহেরপুরের গাংনীতে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বন বিভাগ ও গাংনী উপজেলা প্রশাসন এ অনুষ্ঠানের আয়োজন করে। সকাল ১০টার  দিকে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি র‌্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।  গাংনী উপজেলা নির্বাহী অফিসার আরিফ-উজ-জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম ও গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গাংনী সামাজিক বনায়ন-নার্সারী ও প্রশিক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, জেলা পরিষদ সদস্য মজিরুল ইসলাম, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম শাহ,ইয়াছিন রেজা, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা মমতাজ কাকলী ও গাংনী প্রেস ক্লাব সভাপতি রমজান আলী প্রমূখ। মুজিবনগর অফিস জানিয়েছে, মুজিবনগর উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব পরিবেশ দিবস। গতকাল সোমবার সকাল ১০টায় এ উপলক্ষে মুজিবনগর উপজেলা চত্ত্বর থেকে উপজেলা নির্বাহী অফিসার মোঃ হেমায়েত উদ্দিন’র নেতৃত্ব র‌্যালী বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা হল রুমে আলোচনা সভায় উপজেলা নির্বাহী অফিসার মো: হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন মুজিবনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক ও মহাজনপুর ইউপি চেয়ারম্যান আমাম হোসেন মিলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ আব্দুর রশিদ, দারিয়াপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল বারী বকুল, মুজিবনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শেখ সফি প্রমূখ। ঝিনাইদহ অফিস জানিয়েছে, `প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে` এ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঝিনাইদহে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে পুরাতন ডিসি কোর্ট মুক্তমঞ্চে আলোচনা সভার আয়োজন করা হয়। ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন এর সভাপতিত্বে আলোচনা সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আব্দুর রউফ মন্ডল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আছাদুজ্জামান, সরকারী নুরুন্নাহার মহিলা কলেজের প্রাক্তণ অধ্যক্ষ এনএম শাহজালাল, সনাক’র সভাপতি আবু তাহের, পরিবেশবিদ মাসুদ আহম্মেদ সঞ্জুসহ শিক্ষক, পরিবেশবীদ এবং  নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়। বক্তারা, পরিবেশের ভারসাম্য রক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। পরে পরিবেশ বিষয়ক স্লাইড প্রদর্শণ ও পুরস্কার বিতরণ করা হয়। এ ছাড়াও গতকাল `বিশ্ব পরিবেশ দিবস` উদযাপন উপলক্ষ্যে উন্নয়ন ধারা কর্মী এবং তার কর্ম এলাকার স্বাধীন কৃষক সংগঠনের কৃষকদের নিয়ে জেলা প্রশাসন ও স্থানীয় বিভিন্ন এনজিওদের সহযোগিতায় বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। `প্রাণের স্পন্দনে, প্রকৃতির বন্ধনে` স্লোগানকে সামনে রেখে সকাল ৯টায় ঝিনাইদহ শহরে পুরাতন ডিসি কোর্ট চত্বর হতে স্বাধীন কৃষক সংগঠনের ৮০ জন কৃষক-কিষাণী, শিক্ষা প্রতিষ্ঠান সহ অন্যান্য বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহনে বর্ণাঢ্য শোভাযাত্রা শহরের পুরাতন ডিসি কোর্ট প্রাঙ্গন থেকে পায়রা চত্বর ঘুরে আবার ডিসি কোর্ট প্রাঙ্গনে এসে শেষ হয়। শোভাযাত্রা শেষে উন্নয়ন ধারার প্রশিক্ষণ রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এবং উক্ত অনুষ্ঠানে বক্তব্য দেন উন্নয়ন ধারার নির্বাহী পরিচালক শহীদুল ইসলাম, সমন্বয়কারী মো: হায়দার আলী, ও রাজু আহমেদ, কুমড়াবাড়িয়া ইউনিয়নের রামনগর গ্রামের স্বাধীন কৃষক সংগঠনের সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলাম, পাগলাকানাই ইউনিয়নের বেড়বাড়ি গ্রামের স্বাধীন কৃষক সংগঠনের অর্থ সম্পাদক সোনিয়া খাতুন এবং ইয়ুথ কোয়ালিশান ফর ক্লাইমেট জাস্টিস এর তরুন দলের প্রতিনিধি মো: ইমরান হোসেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মানবসৃষ্ট বিভিন্ন কর্মকান্ডে জলবায়ু পরিবর্তনসহ ক্ষতিগ্রস্ত পৃথিবীর সার্বিক পরিবেশ। পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা তৈরি ও সুস্থ পরিবেশ নিশ্চিত করার প্রয়াসে আজকের এ আয়োজন। পরিবেশের ক্ষতি না করে অবকাঠামো নির্মাণ, কার্বন নিঃসরণ কমানো, বেশি করে গাছ লাগানো, দূষণ কমানো, বিষ বা কীটনাশকের ব্যবহার বন্ধ করে জৈব কৃষি চর্চা প্রভৃতি কর্মকান্ডের মাধ্যমে টেকসই উন্নয়ন সম্ভব আর তবেই বাঁচবে প্রকৃতি, বাঁচবো আমরা- আগামী প্রজন্মের জন্য নিশ্চিত হবে সুন্দর পরিবেশ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী