মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নুরপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে ফিরাতুল ডাকাত নিহত : দেশীয় অস্ত্রসহ শার্টারগান, গুলি ও বোমা উদ্ধার : ৫ পুলিশ সদস্য আহত

  • আপলোড তারিখঃ ০৫-০৬-২০১৭ ইং
নুরপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে ফিরাতুল ডাকাত নিহত : দেশীয় অস্ত্রসহ শার্টারগান, গুলি ও বোমা উদ্ধার : ৫ পুলিশ সদস্য আহত
মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪)  নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌছুলে তারা গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে কিছু সময় বন্দুকযুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও ৩টি রামদা (দেশীয় অস্ত্র ) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি আহসান হাবীব। ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরো বলেন, তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।নুরপুরে পুলিশ-সন্ত্রাসী বন্দুকযুদ্ধে ফিরাতুল ডাকাত নিহত দেশীয় অস্ত্রসহ শার্টারগান, গুলি ও বোমা উদ্ধার : ৫ পুলিশ সদস্য আহত মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর সদর উপজেলার নুরপুর গ্রামে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ফিরাতুল ইসলাম (৪৪)  নামের এক সন্ত্রাসী নিহত হয়েছে। গত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অগ্নেয়াস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ। নিহত ফিরাতুল ইসলাম সদর উপজেলার পিরোজপুর গ্রামের আয়ুব আলীর ছেলে। মেহেরপুর সহকারী পুলিশ সুপার (সার্কেল) আহসান হাবীব জানান, নুরপুর গ্রামের জনৈক আশরাফুল ইসলাম খোকনের কাঠালবাগানে সন্দেহভাজন একদল সন্ত্রাসী অবস্থান করছিল। সেখানে পুলিশের একটি দল পৌছুলে তারা গুলি বর্ষণ করে। পুলিশ পাল্টা গুলি বর্ষণ করলে কিছু সময় বন্দুকযুদ্ধ চলতে থাকে। এক পর্যায়ে ফিরাতুলের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি এলজি সার্টারগান, ৫ রাউন্ড গুলি, ৫ ককটেল ও ৩টি রামদা (দেশীয় অস্ত্র ) উদ্ধার করা হয়। বন্দুকযুদ্ধে পুলিশের ৫ সদস্য আহত হয়েছে। তাদেরকে মেহেরপুর জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানিয়েছেন এএসপি আহসান হাবীব। ফিরাতুল এলাকার একজন চিহ্নিত সন্ত্রাসী-ডাকাত ছিল জানিয়ে সহকারী পুলিশ সুপার আরো বলেন, তার নামে সদর ও মুজিবনগর থানায় হত্যা, ডাকাতি বিস্ফোরক দ্রব্য আইনসহ বিভিন্ন অপরাধের ১০টি মামলা রয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী