দল যাকে মনোনয়ন দেবে, সকলে তার পক্ষে কাজ করবেন
- আপলোড তারিখঃ
১৫-১০-২০২১
ইং
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময়কালে এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় করেছেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন। গতকাল বৃহস্পতিবার বিকেলে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে তিনি এ মতবিনিময় করেন। এর আগে তিনি রথতলা পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, আলমডাঙ্গার ১৩টি ইউনিয়নের তফসিল ঘোষিত হয়েছে। যারা নৌকার মনোনয়ন পাবেন, দলের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সবসময় সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। আওয়ামী লীগের মূল শক্তিই হলো তৃণমূল। তৃণমূলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকলে যেকোনো পরিস্থিতি মোকাবিলা করা সম্ভব।
তিনি হিন্দু ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ দেশে যুগ যুগ ধরে হিন্দু-মুসলমান সম্প্রীতির সাথে বসবাস করছে। একটি চক্র এই সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করছে। কেউ সম্প্রীতি বিনষ্ট করার চেষ্টা করলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ইউপি চেয়ারম্যান আমিরুল ইসলাম মণ্টু, সাংগঠনিক সম্পাদক কাজী কালেদুর রহমান অরুন, আতিয়ার রহমান, প্রচার সম্পাদক মাসুদ রানা তুহিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, যুগ্ম সম্পাদক সাইফুর রহমান পিণ্টু, জেলা আওয়ামী লীগের সদস্য শাহ আলম, জেলা পরিষদের সদস্য আবু মুসা, সাবেক পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন, ইউপি চেয়ারম্যান আবু সাঈদ পিণ্টু, তরিকুল ইসলাম, জেলা পরিষদের সদস্য মিজানুর রহমান মিজান ও তপন কুমার বিশ^াস।
উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাসুদ সালেহীন উৎপল, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদকের মধ্যে নুরুল ইসলাম দিপু, জয়নাল আবেদীন, মোল্লা কামরুজ্জামান শামীম, সমীর কুমার দে, মাহমুদুল হাসান চঞ্চল, কলেজ ছাত্রলীগের সভাপতি আশরাফুল হক, পৌর ছাত্রলীগের সভাপতি নয়ন সরকার, সম্পাদক পারভেজ মিডেল, অর্থ সম্পাদক আলম হোসেন, কলেজ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হাসানুজ্জামান হাসান, প্রচার সম্পাদক আব্দুল্লাহ আল হোসাইন বাদশা, ছাত্রলীগ নেতা রকি, সাকিব, সিহাব, টিটন, সজীব, অটাল প্রমুখ।
কমেন্ট বক্স