মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

৯০ লাখ টাকার হেরোইনসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড তারিখঃ ০৪-০৬-২০১৭ ইং
৯০ লাখ টাকার হেরোইনসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার
`DSC00541` আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যদের অভিযান ৯০ লাখ টাকার হেরোইনসহ এক মাদকব্যবসায়ী গ্রেফতার নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থেকে হেরোইনসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের অদূরে সিএনজি স্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছে থাকা বাজারের ব্যাগ তল্লাশী করে ৯শ গ্রাম হেরোইন উদ্ধার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। গতকালই গ্রেফতারকৃত মাদকব্যবসায়ী ফয়সাল হোসেন রনিকে মামলাসহ আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়েছে। এদিকে, কোটি টাকা কেজি মূল্যের উদ্ধারকৃত হেরোইনের পরিমাণ নিয়ে গড়িমসির অভিযোগ উঠেছে। আসলেই কি ৯শ গ্রাম, নাকি এক কেজির মধ্যে ১০ লাখ টাকা মূল্যের ১শ গ্রাম হেরোইন উধাও করে দেয়া হয়েছে? প্রশ্ন অনেকের। জানা গেছে, চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সহকারি পরিচালক আসলাম হোসেনের নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে আলমডাঙ্গায় অভিযান চালানো হয়। গতকাল শনিবার বেলা ১১টার দিকে আলমডাঙ্গা রেলওয়ে স্টেশন সংলগ্ন সিএনজি স্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে থেকে একজনকে আটক করা হয়। তার কাছে থাকা একটি বাজারের ব্যাগ তল্লাশী করে ৯শ' গ্রাম হেরোইন উদ্ধার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা। এসময় মাদকব্যবসায়ী ফয়সাল হোসেন রনিকে গ্রেফতার করে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ে নেয়া হয়। গ্রেফতারকৃত ফয়সাল হোসেন রনি (২৬) পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার পূর্ব টেংরি গ্রামের ছয়টিটিপাড়ার আবুল কাশেমের ছেলে। এ ঘটনায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ বাদি হয়ে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করেন। গতকালই উদ্ধারকৃত হেরোইনসহ গ্রেফতারকৃত ফয়সাল হোসেন রনিকে আলমডাঙ্গা থানায় সোপর্দ করা হয়। অভিযানে আরও উপস্থিত ছিলেন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারি উপ-পরিদর্শক আকবার হোসেনসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের অন্যান্য সদস্যবৃন্দ। এদিকে, প্রতি কেজি কোটি টাকা মূল্যের হেরোইন গতকাল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সদস্যরা উদ্ধার করে। সুকৌশলে বাধা প্যাকেটে এক কেজি না নিয়ে কি করে ৯শ গ্রাম হেরোইন থাকতে পারে, তা নিয়েও নানা প্রশ্ন উঠেছে। নাকি এক কেজি হেরোইনের মধ্যে ১শ গ্রাম হেরোইন উধাও করে দেয়া হয়েছে? প্রশ্ন অনেকের। অবশ্য মেলেনি সদুত্তর।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী