সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ইট-পাটকেল নিক্ষেপ, বিএনপির অফিস ভাঙচুর

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
ইট-পাটকেল নিক্ষেপ, বিএনপির অফিস ভাঙচুর
মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের কর্মী সভায় ছাত্রলীগের অতর্কিত হামলা গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে ছাত্রদলের কর্মী সভায় হামলা ও ভাঙচুর করেছে ছাত্রলীগের নেতা-কর্মীরা। গতকাল মঙ্গলবার দুপুরে গাংনী বাসস্ট্যান্ড সংলগ্ন বিএনপির কার্যালয়ে কর্মী সভা চলাকালীন সময়ে ছাত্রলীগের নেতৃত্বে এ হামলা করা হয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে করে। গাংনী উপজেলা ছাত্রদলের সভাপতি সাজেদুর রহমান বিপ্লব জানান, গাংনী উপজেলার ধানখোলা (ক) ও (খ) ইউনিটসহ কয়েকটি ইউনিয়নের ছাত্রদলের নেতা-কর্মীদের নিয়ে কর্মী সভার আয়োজন করা হয়। কর্মী সভার একপর্যায়ে উপজেলা ছাত্রলীগের নেতারা হঠাৎ অতর্কিতভাবে হামলা শুরু করে। ইট-পাটকেল নিক্ষেপ করে, জিআই পাইবসহ দেশীয় অস্ত্র নিয়ে হামলা ও বিএনপি অফিস ভাঙচুর করে। এসময় ছাত্রদল নেতাদের দুই-তিনটি মোটরসাইকেল ভাঙচুর করে তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়। পরে ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপির অফিস ত্যাগ করে। গাংনী উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুল হক সেণ্টু জানান, ‘আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায় বিএনপি। উপজেলা বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা বিএনপি অফিসে বসে নাশকতার পরিকল্পনা করছিল, তাই আমরা তাদের অফিস চালাতে দিব না। যেকোনো মূল্যে বিএনপির সকল ষড়যন্ত্র প্রতিহত করতে ছাত্রলীগ মাঠে আছে।’ এসময় উপস্থিত ছিলেন পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আসিফ ইকবাল অনিক, পৌর ছাত্রলীগের সভাপতি ডালিম রানা, সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম মোহন, জেলা ছাত্রলীগের সহসভাপতি ফিরোজ আহমেদসহ ছাত্রলীগের নেতা-কর্মীরা। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রহমান জানান, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ছাত্রলীগের নেতা-কর্মীরা স্থান ত্যাগ করেছে। বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী