সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘সুস্থ জীবনের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার’

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২১ ইং
‘সুস্থ জীবনের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার’
নানা আয়োজনের মধ্যদিয়ে চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালন সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল শুক্রবার পৃথক আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের স্লোগান ছিল ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’। চুয়াডাঙ্গা: ‘প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই’ স্লোগানে চুয়াডাঙ্গায় বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। জেলা প্রাণিসম্পদ বিভাগের আয়োজনে দিবসটি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। গতকাল শুক্রবার সকাল ১০টায় সদর উপজেলা প্রাণিসম্পদ বিভাগ কার্যালয় থেকে একটি শোভযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে গিয়ে শেষ হয়। এরপর জেলা প্রশাসকের কার্যলয়ের সম্মেলনকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এ এইচ এম শামিমুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শারমিন আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আসাদুল হক বিশ্বাস ও সদর উপজেলা নির্বাহী অফিসার শামীম ভূঁইয়া। প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার বলেন, ‘সুস্থ জীবনের জন্য আমাদের প্রতিদিন একটি করে ডিম খাওয়া দরকার। ডিম খাওয়ার প্রয়োজনীয়তা গ্রামের মানুষের কাছে পৌঁছাতে হবে। এনজিও’রা এ ব্যাপারে অবদান রাখতে পারে।’ আলমডাঙ্গা: `` আলমডাঙ্গা উপজেলা প্রাণিসম্পদ অফিসের উদ্যোগে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে বিশ্ব ডিম দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহমেদ ডন। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ সাঈদ, বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, মায়ের দোয়া পোল্ট্রি খামারের সত্ত্বাধিকারী ইমদাদুল হক হিমেল, মামুদুল হাসাল চঞ্চল ও বন্ধু পোল্টি ফার্মের মালিক অসীম কুমার সাহা। স্বাগত বক্তব্য দেন প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শরীয়তুল্লাহ্। সাংস্কৃতিক ব্যক্তিত্ব শামীম রেজার উপস্থাপনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা নাসির উদ্দিন, শহিদুল ইসলাম, মুসাব আলী, এলএসপি দীপক মজুমদার, আলতাপ হোসেন, ওয়ালিদ হোসেন, রবিউল ইসলাম, সেলিম উদ্দিন, বাবুল হোরসন, তোতা মিয়া, কামাল হোসেন, এফএএ আরিফুর রহমান, আনারুল, সিল শাহাবুদ্দিন, শফি উদ্দীন, রমজান প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী