সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

যত দ্রুত সম্ভব, জমি ক্রয় করার সিদ্ধান্ত

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
যত দ্রুত সম্ভব, জমি ক্রয় করার সিদ্ধান্ত
আলমডাঙ্গায় ২০ শয্যা হাসপাতাল বাস্তবায়ন কমিটির জরুরি সভা আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গায় ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে বণিক সমিতির অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা বণিক সমিতির সভাপতি ও ২০ শয্যাবিশিষ্ট হাসপাতাল বাস্তবায়ন কমিটির আহ্বায়ক আরেফিন মিয়া মিলন। যুগ্ম আহ্বায়ক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসেনের উপস্থাপনায় সভায় উপস্থিত ছিলেন যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, যুগ্ম আহ্বায়ক আলাউদ্দিন, বণিক সমিতির সহসভাপতি কামরুজ্জামান হীরা, বিশিষ্ট ব্যবসায়ী সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সম্পাদক খ. হামিদুল ইসলাম, মিল চাতাল মালিক সমিতির সভাপতি আশরাফুল ইসলাম, বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ, আব্দুল মাজেদ ভুঁইয়া, খন্দকার মাহমুদুল করিম চঞ্চল, মীর ক্রোকারিজের মালিক, পৌরসভার প্যানেল মেয়র খন্দকার মজিবুল হক, বণিক সমিতির সদস্য জয়নাল ক্যাপ প্রমুখ। সভায় কমিটির আহ্বায়ক বলেন, ‘আমরা আলমডাঙ্গা ইসলামী ব্যাংকে হাসপাতাল বাস্তবায়ন কমিটির নামে একটি হিসাব খুলেছি, যারা টাকা দিতে চেয়েছেন, তারা সরাসরি ব্যাংক হিসেবে দিয়ে দেবেন। আমরা যত দ্রুত সম্ভব, জমি ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী রোববার অনেকেই ব্যাংক হিসেব নম্বরে টাকা জমা দিতে চেয়েছেন। ইসলামী ব্যাংক সঞ্চয়ী হিসাব নম্বর ২০৫০৪০২০২০০৫৩২৬১০। জমির বিষয়ে চুয়াডাঙ্গা-১ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুনের সাথে কথা হয়েছে। উনি বলেছেন, যত দ্রুত সম্ভব জমি ক্রয় করেন, জমি ক্রয় করতে আমিও আপনাদের পাশে আছি। জমি রেজিস্ট্রি হলে সরকার দ্রুত সময়ের মধ্যে আলমডাঙ্গা ২০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কাজ শুরু হয়ে যাবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী