মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঘূর্ণিঝড় মোরা বিদায়ের পর উপকূলে মৌসুমী বায়ু

  • আপলোড তারিখঃ ০২-০৬-২০১৭ ইং
ঘূর্ণিঝড় মোরা বিদায়ের পর উপকূলে মৌসুমী বায়ু
সমীকরণ ডেস্ক: ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাব কাটতে না কাটতে উপকূলে পৌঁছেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। আবহাওয়া অফিস বলছে, ইতোমধ্যে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর গভীর সঞ্চালনশীল মেঘমালা দেখা যাচ্ছে। জ্যেষ্ঠ্যের তৃতীয় সপ্তাহে, অর্থাৎ রোববারের মধ্যে মৌসুমী বায়ু বাংলাদেশের মধ্যাঞ্চল পর্যন্ত অগ্রসর হতে পারে। বৃহস্পতিবার হাতিয়ায় দেশের সর্বোচ্চ ১৩৯ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে।শুক্রবারও দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান জানান, ঘূর্ণিঝড় মোরা দুর্বল হওয়ার পর বুধবার রাঙ্গামাটি ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত স্থল নিম্নচাপটি আরও উত্তর দিকে অগ্রসর ও দুর্বল হয়ে গুরুত্বহীন হয়ে পড়ে। ঝড়ো হাওয়ার শঙ্কা না থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দররের সতর্কতা সংকেত নামিয়ে ফেলতে বলা হয়। তবে এর প্রভাবে বিভিন্ন এলাকায় ভারি থেকে অতি ভারি বর্ষণ অব্যাহত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু ইতোমধ্যে চট্টগ্রাম উপকূল পর্যন্ত অগ্রসর হয়েছে। একটি লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপর অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ মুহাম্মদ আবুল কালাম মল্লিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, `অতি ভারি বৃষ্টির কারণে চট্টগ্রাম ও সিলেট বিভাগের পাহাড়ি এলাকায় কোথাও কোথাও ভূমিধসেরও আশঙ্কা থাকে। এ বিষয়ে সতর্ক থাকা প্রয়োজন।` শুক্রবার সকাল ৯টায় আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- ঢাকা, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায়; খুলনা বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী ও রংপুর বিভাগের কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আর জুন মাসের দীর্ঘমেয়াদী পূর্বাভাসে বলা হয়েছে, এ মাসের প্রথমার্ধেই দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সারাদেশে বিস্তার লাভ করতে পারে। তাতে সারা দেশে স্বাভাবিক বৃষ্টিপাত হতে পারে। এ মাসে বঙ্গোপসাগরে এক বা দুটি মৌসুমী নিম্নচাপ সৃষ্টিরও আশঙ্কা থাকছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী