যেকোনো মূল্যে এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে
- আপলোড তারিখঃ
০৮-১০-২০২১
ইং
দামুড়হুদায় সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক ও জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভায় ডিসি নজরুল ইসলাম
প্রতিবেদক, দামুড়হুদা:
দামুড়হুদা মডেল থানা পরিদর্শন ও নতিপোতা ইউনিয়ন পরিষদে সন্ত্রাস, বাল্যবিবাহ, মাদক, জঙ্গিবাদ বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে দামুড়হুদা উপজেলার বিভিন্ন স্থান পরিদর্শন ও নতিপোতা ইউনিয়ন পরিষদে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তারের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, কোথাও কোনো বাল্যবিবাহ দেওয়া যাবে না। যেখানেই বাল্যবিবাহ হবে, সেখানেই বিয়ে বন্ধ করতে হবে। এবং উভয়পক্ষকে আইনের আওতায় আনতে হবে। ভয়াবহ মাদকের ছোয়া যেন এলাকায় না থাকে, সেদিকে খেয়াল রাখতে হবে। যেকোনো মূল্যে এলাকা থেকে মাদক নির্মূল করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী, ইউনিয়ন পরিষদের সচিব সুজোল আলীসহ ইউনিয়নের সদস্যবৃন্দ।
এর আগে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার দামুড়হুদা উপজেলায় পৌঁছালে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তার। পরে জেলা প্রশাসককে দামুড়হুদা মডেল থানা পরির্দশন করেন। এসময় থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদের নেতৃত্বে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তিনি যোগ দেন নতিপোতা ইউনিয়ন পরিষদে মতবিনিময় সভায়। সেখান থেকে নতিপোতা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শন করেন।
কমেন্ট বক্স