সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দিলীপ কুমার আগরওয়ালা অত্যান্ত দানশীল একজন ব্যক্তি

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
দিলীপ কুমার আগরওয়ালা অত্যান্ত দানশীল একজন ব্যক্তি
তারা দেবী ফাউন্ডেশনের পক্ষ থেকে ৫৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদানকালে এসপি জাহিদ সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর উপজেলাসহ জেলার ৩টি উপজেলার ৫৬টি পূজা মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করলেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক ও বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীর শিল্প ও বাণিজ্যবিষয়ক উপ-কমিটির সদস্য দিলীপ কুমার আগরওয়ালা। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় তারা দেবী ফাউন্ডেশনের জেলা ইউনিট কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অনুদান বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন চুয়াডাঙ্গার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, ‘জেলার ১১৭টি পূজা মণ্ডপে শারদীয় দুর্গোৎসব উদ্যাপিত হবে। আমরা ১০০টির বেশি মন্দিরে প্রতিমা দেখতে যাব। পুলিশ বাহিনীর পাশাপাশি সবাইকে নিজেদের নিরাপত্তার দিকে খেয়াল রাখবেন। এই পূজা উৎসবে দিলীপ কুমার আগরওয়ালার কথা না বললেই নয়। তিনি অত্যান্ত দানশীল একজন ব্যক্তি। চুয়াডাঙ্গাতে তাঁর দুটি অ্যাম্বুলেন্সও রয়েছে। যেগুলো বিনামূল্যে মানুষের সেবা দিয়ে যাচ্ছে। এ জেলার মানুষ, সাংবাদিক ভাইয়েরা আমার নামের পূর্বে যে মানবিক কথাটা জুড়ে দিয়েছে, এই মানবিক নামের পেছনে তাঁর অনেক অবদান রয়েছে। করোনা মহামারির মধ্যে এখন পর্যন্ত মানুষের সেবায় আমি প্রায় ৩০ লাখ টাকা খরচ করেছি। এর মধ্যে তিনি আমার নিকট ১২ লাখ টাকা দিয়েছন। ১৫ আগস্ট কাঙালি ভোজ থেকে শুরু করে করোনা বিধ্বস্ত মানুষসহ হতদরিদ্রদের জীবনমান উন্নয়নে যে টাকা খরচ করা হয়েছে।’ তারা দেবী ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধন অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, সদর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. মহসিন ও সদর থানার ওসি (তদন্ত) মো. মাসুদ রানা। অপর দিকে, গতকাল বিকেল চারটায় দর্শনা থানা চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে দিলীপ কুমার আগরওয়ালার পক্ষ থেকে দর্শনা থানার সকল পূজা মণ্ডপের নেতৃবৃন্দের হাতে অনুদান তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) কনক কুমার দাস। এসময় উপস্থিত ছিলেন দর্শনা থানার পরিদর্শক ফখরুল ইসলাম, দামুড়হুদা উপজেলা পূজা উদ্যাপন কমিটির সাধারণ সম্পাদক শ্রী অনন্ত, দর্শনা পৌর পূজা উদ্যাপন কমিটির সভাপতি উত্তম কুমার দেব নাথ, সাধারণ সম্পাদক নিতাই চন্দ্র ও তারা দেবী ফাউন্ডেশনের নির্বাহী কর্মকর্তা আলমগীর কবীর শিপলু।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী