সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

২৫ প্রার্থীর আবেদন, কে পাবেন নৌকা?

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২১ ইং
২৫ প্রার্থীর আবেদন, কে পাবেন নৌকা?
দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গা ইউপি নির্বাচন, আ.লীগের মনোনয়ন পেতে প্রতিবেদক, দামুড়হুদা: আসন্ন দামুড়হুদা উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন উপলক্ষে বিএনপিসহ অন্যান্য দলের প্রার্থীর মাঠে না থাকলেও উপজেলা সদরে ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে আওয়ামী লীগের ২৫ জন প্রার্থী দলীয় মনোনয়ন চেয়ে আবেদনপত্র জমা দিয়েছেন। তাঁরা এখন দলীয় প্রতীক নৌকা পেতে ওপর মহলে দৌঁড়ঝাপ করছেন। দামুড়হুদা উপজেলার সদর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী ৯ জন ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে ১৬ জন আবেদনপত্র জমা দিয়েছেন। আসন্ন ইউপি নির্বাচনকে ঘিরে দীর্ঘদিন ধরে দামুড়হুদায় আগাম প্রচার-প্রচারণা শুরু করেছেন আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। ভোটারদের কাছে চাইছেন দোয়া, দিচ্ছেন উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতি। আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- সদর ইউনিয়নে চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ, উপজেলা শ্রমিক লীগের সভাপতি হাজি আ. কাদির, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, আওয়ামী লীগ নেতা অ্যাড. আবু তালেব, যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম মনির ও আওয়ামী লীগ নেতা শাহিন উদ্দীন। কার্পাসডাঙ্গা ইউনিয়নে মনোনয়ন প্রত্যাশীরা হলেন- ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুর রহমান, সাধারণ সম্পাদক নজির আহাম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল হক, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান, সহসভাপতি আব্দুল করিম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শহিদুল ইসলাম, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দীন, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শওকত আলী, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা, ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানাউল কবীর, জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক ফকির মোহাম্মদ শেখ, জেলা কৃষক লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম ও কার্পাসডাঙ্গা ইউনিয়নের সাবেক সাংগঠনিক সম্পাদক আলাউদ্দীন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল ইসলাম ঝণ্টু বলেন, দামুড়হুদা সদর ও কার্পাসডাঙ্গা ইউনিয়নে ১৬ জন আবেদনপত্র জমা দিয়েছেন। আমরা জেলা কমিটির কাছে পাঠিয়ে দিয়েছি। জেলা কমিটি যাচাই-বাছাই করে কেন্দ্রীয় কমিটির কাছে পাঠাবে। কেন্দ্রীয় কমিটি কাকে নৌকা প্রতীক দিবে, তা তারা নির্ধারণ করবে। উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ ধাপে দামুড়হুদা উপজেলার দামুড়হুদা সদর, জুড়ানপুর, কার্পাসডাঙ্গা ও কুড়ুলগাছি ইউনিয়ন পরিষদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। ইসির ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ অক্টোবর। মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের ২১ থেকে ২৩ অক্টোবর, আপিল নিষ্পত্তির ২৪ ও ২৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর, প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর এবং ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে ১১ নভেম্বর।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী