মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হত্যার বদলা নিতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : হত্যা মামলার আসামি হওয়ায় পালিয়ে বেড়াচ্ছে ধর্ষিতা : চাপের মুখে ধর্ষণের পরিবর্তে অপহরণ মামলা

  • আপলোড তারিখঃ ০১-০৬-২০১৭ ইং
হত্যার বদলা নিতে স্কুল ছাত্রীকে গণধর্ষণ : হত্যা মামলার আসামি হওয়ায় পালিয়ে বেড়াচ্ছে ধর্ষিতা :  চাপের মুখে ধর্ষণের পরিবর্তে অপহরণ মামলা
সমীকরণ ডেস্ক: বাড়িতে তখন আমি আর দাদি ছিলাম। ওরা গভীর রাতে দরজা ভেঙে ঘরে ঢোকে। ওদের সঙ্গে কাদির মেম্বার (আবদুল কাদির) ছিল। ঘরে ঢুকেই ধারালো অস্ত্রের মুখে আমার হাত-পা বেঁধে ফেলে তারা। আমি বললাম, ‘মেম্বার সাব আমারে বাঁচান, ওরা আমারে মেরে ফেলল।’ মেম্বার তখন ধমক দিয়ে বলল, ‘চুপ থাক। নইলে শেষ করে দিব।’ তারপর ওদের চারজন একে একে আমার ওপর ঝাঁপিয়ে পড়ে। আমার জামা-কাপড় ছিঁড়ে ফেলে। মেম্বার তখন সিন্ধুক ভাঙার কাজে ব্যস্ত। আমি চিৎকার করছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেনি। একদিকে চলছিল আমাদের বাড়ি লুটপাট, অন্যদিকে কয়েকজন হায়েনার মতো আমাকে নির্যাতন (ধর্ষণ) করতে থাকে। আমি বাঁচার জন্য চিৎকার করছিলাম। কিন্তু কেউ এগিয়ে আসেনি। নির্যাতন শেষ হলে তারা হাতের বাঁধন খুলে দেয়। এ সময় আমি দৌড়ে পাশের বাড়িতে গিয়ে আশ্রয় নিই।’ ২০ মে গভীর রাতে কুমিল্লার বরুড়ার ১৩নং আড্ডা ইউনিয়নের পিলগিরি গ্রামের একটি বাড়িতে ঢুকে সপ্তম শ্রেণীর এক স্কুলছাত্রীকে এভাবে ফিল্মি স্টাইলে গণধর্ষণ করে একই গ্রামের একদল দুর্বৃত্ত। একটি হত্যার বদলা নিতে এভাবে ধর্ষণ ও লুটপাটের ঘটনা ঘটায়। অথচ পুরো পরিবার এখন জানমালের ভয়ে এক রকম পালিয়ে বেড়াচ্ছে। থানায় মামলা করতে না পেরে আদালতের শরণাপন্ন হয়। কিন্তু শেষ পর্যন্ত প্রভাবশালী মহলের চাপের মুখে ধর্ষণ মামলা করতে পারেনি। তাদের দিয়ে সোমবার মেয়ে অপহরণের সাজানো মামলা দায়ের করা হয়। ওদিকে ধর্ষিত মেয়েটিকেও হত্যা মামলার আসামি করা হয়েছে। এক ধরনের মানসিক ভারসাম্যহীন অবস্থায় মেয়েটি এখন পরিবারের সঙ্গে পালিয়ে বেড়াচ্ছে। বরুড়া থানার ওসি মাহবুব মোরশেদ বলেন, আমাদের কাছে ধর্ষণ ও লুটপাটের কোনো অভিযোগ আসেনি। আপনারা বিষয়টি নিয়ে খোঁজ করছেন শুনেই ঘটনাস্থলে লোক পাঠিয়েছিলাম। এমন কোনো তথ্য আমরা পাইনি। হত্যা মামলা হয়েছে। এ কারণে প্রতিপক্ষকে চাপে ফেলতে হয়তো তারা এ ধরনের কথা বলছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী