সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশে উন্নয়নের জোয়ার বইছে

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় দেশে উন্নয়নের জোয়ার বইছে
বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মী সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন সোহাগ মন্ডল, মুজিবনগর: মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেলে বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে মুজিবনগর কমপ্লেক্সের হলরুমে এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুজিবুর রহমান মধুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেন, দলের ভেতর বিভেদ সৃষ্টি করার জন্য সবসময় খন্দকার মোশতাক থাকবে, তাই তাদের থেকে সচেতন থাকতে হবে। যাতে তারা দলের কোনো ক্ষতি করতে না পারে, সেদিকে নজর রাখতে হবে। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে বলেই বাংলাদেশের এত উন্নয়ন। কারণ আওয়ামী লীগ সরকার দেশের কল্যাণে কাজ করে। জনগণের স্বার্থে জনগণের অধিকার আদায়ে জননেত্রী শেখ হাসিনা রাত-দিন অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। শেখ হাসিনার সঠিক দিকনির্দেশনায় আজ দেশে উন্নয়নের জোয়ার বইছে। তিনি আরও বলেন, তফসিল ঘোষণার পর আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সকলে ঐক্যবদ্ধভাবে আওয়ামী লীগকে ভালোবেসে নৌকার পক্ষে কাজ করতে হবে। কারণ এই নৌকা দেবে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তাই নৌকার বিজয়ের স্বার্থে সে যেই হোক না কেন, শত্রু বা কাছের লোক অথবা আমাদের অপরিচিত লোক হতে পারে, তাই নৌকাকে যদি ভালবেসে থাকেন, নৌকার বিজয়ের স্বার্থে ঐক্যবদ্ধভাবে নৌকাকে বিজয়ী করতে হবে। এই মুজিবনগর হয়ে উঠবে টুঙ্গীপাড়া, টুঙ্গীপাড়া হবে মুজিবনগর, এটাই আমাদের মেহেরপুর মুজিবনগরের আওয়ামী লীগ কর্মীদের আদর্শ ও ভালোবাসা। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলামের সঞ্চালনায় কর্মী সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহীম শাহীন, পিপি পল্লব ভট্টাচার্য, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোখলেছুর রহমান, সদস্য রফিকুল ইসলাম তোতা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আমাম হোসেন মিলু, সাংগঠনিক সম্পাদক সোনাল উদ্দীন ও ইউনিয়ন মৎস্যজীবী লীগের সহসভাপতি জাহাঙ্গীর হোসেন। এর আগে এদিন দুপুরের পর থেকে বাগোয়ন ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে মিছিল সহকারে কর্মীরা সমাবেশস্থলে উপস্থিত হন। এই মিছিলে শতাধিক আওয়ামী লীগ কর্মী নিয়ে উপস্থিত হন বাগোয়ান ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য ইউপি সদস্য প্রার্থী সিবাস্তিন মল্লিক ঝড়ু। বিকেলের পর থেকে মূলত মুজিবনগর কমপ্লেক্স হলরুমসহ বাইরের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী