ছাত্রলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে এমপি আলী আজগার টগর
দর্শনা অফিস:
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের কর্মী সমাবেশে অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বেলা তিনটায় দর্শনা পৌর আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি আরিফুল ইসলাম মল্লিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর।
প্রথান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ভাষা আন্দোলন, শিক্ষা কমিশন আন্দোলন, ছয় দফা আন্দোলন, গণঅভ্যুত্থান এবং এগারো দফা আন্দোলন, বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধসহ বিভিন্ন রাষ্ট্রীয় স্বাধিকার আন্দোলনে অংশগ্রহণ করে। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতার জন্য যুদ্ধের উদ্দেশ্যে ছাত্রলীগ মুজিব বাহিনী গঠন করে, যুদ্ধে অংশগ্রহণ করে এবং বাংলাদেশ বিজয় লাভে ভূমিকা পালন করে। ছাত্রলীগ বিভিন্ন ধরনের কার্যক্রমের সঙ্গে যুক্ত। ২০২০ সালে ছাত্রলীগ কোভিড-১৯ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে কৃষকদের কষ্টের ধান যাতে মাঠেই নষ্ট না হয়, তার পরিপ্রেক্ষিতে বিনামূল্যে ধান কেটে দিয়েছেন বিভিন্ন অঞ্চলের নেতা-কর্মীগণ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে চলমান উন্নয়নের অগ্রযাত্রা ধরে রাখতে সক্ষম হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান তিনি। তিনি বলেন, ছাত্রলীগকে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে হবে।
দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকুর উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সমাবেশে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সাবেক প্রশাসক ও দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মাহফুজুর রহমান মনজু, দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম।
সমাবেশে উপস্থিত ছিলেন দর্শনা সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি নাহিদ পারভেজ, সাধারণ সম্পাদক তোফাজ্জেল হোসেন তপু, রিপন, লোমান ও অপু সরকারসহ উপজেলা, পৌর, ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতা-কর্মীরা।
কমেন্ট বক্স