সোমবার, ১১ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গা উৎসব উদ্যাপন করতে হবে

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২১ ইং
স্বাস্থ্যবিধি মেনে শারদীয় দুর্গা উৎসব উদ্যাপন করতে হবে
মেহেরপুরে পূজা উদ্যাপন পরিষদের সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন প্রতিবেদক, মেহেরপুর: জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ‘ধর্ম যার যার উৎসব সবার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উক্তিটি সঙ্গে সুর মিলিয়ে আসন্ন শারদীয় দুর্গোৎসব পালন করতে হবে। শারদীয় দুর্গা উৎসবকে কেন্দ্র করে যে উৎসবের আবহ তৈরি হয়েছে, সেটিকে ধরে রেখে স্বাস্থ্যবিধি মেনে উৎসব করতে হবে।’ জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর শ্রী শ্রী হরিভক্তি প্রদায়িনী পূজা মন্দিরে মেহেরপুর জেলা পূজা উদ্যাপন পরিষদের এক সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পূজা উদ্যাপন পরিষদের সভাপতি পিপি পল্লব ভট্টাচার্যের সভাপতিত্বে শাশ্বত নিপ্পন চক্রবর্তীর সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন জয়ন্ত আচার্য, অভিজিৎ বসু, কার্তিক মল্লিক, অলোক কুমার দাস প্রমুখ। পরে জেলা পূজা উদ্যাপন কমিটির মেয়াদ শেষ হয়ে যাওয়ায় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। এবং আগামী ৯০ দিনের মধ্যে কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি গঠনের লক্ষ্যে অ্যাডহক কমিটি গঠন করা হয়। কিশোর কুমার পাত্রকে আহ্বায়ক করে মোট ১১ সদস্যবিশিষ্ট কমিটি আগামী ৯০ দিনের মধ্যে নতুন কমিটি উপহার দেবেন। কমিটির অন্য সদস্যরা হলেন ড. আলোক কুমার দাস, শাশ্বত স্বপন চক্রবর্ত্তী, দেবাশীষ বাগচী, কাজল দত্ত, তপন সাহা, এডভোকেট মিনা পাল, প্রদীপ পাল, সুশান্ত পাত্র ও উৎপল হালদার।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী