মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত : ঢাকায় মির্জা ফখরুল : গণতন্ত্রের চলমান সংকটে শহীদ জিয়ার কর্মময় জীবন বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে

  • আপলোড তারিখঃ ৩০-০৫-২০১৭ ইং
চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারাদেশে জিয়াউর রহমানের ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত : ঢাকায় মির্জা ফখরুল : গণতন্ত্রের চলমান সংকটে শহীদ জিয়ার কর্মময় জীবন বুকে ধারণ করে এগিয়ে যেতে হবে
সমীকরণ ডেস্ক: চুয়াডাঙ্গা, মেহেরপুর ও ঝিনাইদহসহ সারা দেশে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে জিয়াউর রহমানের মাজারে পুষ্পস্তবক অর্পণ ও জিয়ারত করেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এছাড়া মুক্তিযোদ্ধা দল, যুবদল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, মহিলা দল, তাঁতীদল, মৎস্যজীবী দল, ড্যাব, এ্যাব, সম্মিলিত পেশাজীবী পরিষদ, এম-ট্যাব ও জাগপাসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। পরে রাজধানীর বিভিন্ন স্পটে দুস্থদের মাঝে খাবার বিতরণ করেন এবং নয়াপল্টনে ড্যাবের ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধন করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় এবং গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রেখে কালো পতাকা উত্তোলন করা হয়। এছাড়া সারাদেশের জেলা, উপজেলাসহ বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালন করে। চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক জাহেদ মো. রাজীব খান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করে জেলা বিএনপি। মঙ্গলবার বিকেল ৫টার দিকে জেলা আইনজীবী সমিতি ভবনের মিলনায়তন কক্ষে সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাড. এমএম শাহজাহান মুকুলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কেন্দ্রীয় কমিটির সদস্য মুহা. অহিদুল ইসলাম বিশ্বাস।  সভায় আলচনা করেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য হাবিবুর রহমান হবি, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সভাপতি মজিবর রহমান, সদর পৌর বিএনপির সভাপতি আওরঙ্গজেব বেল্টু, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজী খালেক, আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, আইনজীবী সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. ওহিদুল আলম মানি খন্দকার, জেলা যুবদলের সদস্য সচিব সাইফুর রশিদ ঝন্টু, জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাজাহান খান প্রমূখ। আলোচনাসভার উপস্থাপনা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. হেদায়েত হোসেন আসলাম। চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য পৌর কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির সভাপতিত্বে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরে অনুষ্ঠিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য সাবেক ছাত্রনেতা শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়ন করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পতাকাতলে এসে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে সকল আন্দোলন সংগ্রামে সবাইকে শরিক হতে হবে। চুয়াডাঙ্গায় বিএনপিকে একটি শক্তিশালী দল হিসেবে গড়ে তুলতে যেকোন পরিস্থিতির মোকাবিলা করতে হবে। সবাইকে কাধে কাধ মিলিয়ে একসাথে কাজ করারও আহ্বান জানান তিনি। ইফতার মাহফিলে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য আবু বকর সিদ্দিক আবু, জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ও মহিলা দলের নেত্রী জাহানারা পারভীন, দামুড়হুদা উপজেলা মহিলা দল নেত্রী সালেহা বেগম। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের সাবেক যুগ্ম সচিব ড. এমএ সবুর। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি ডা. ইকরামুল হক, পৌর বিএনপির সিনিয়র সভাপতি রাফিতুল্লাহ মহলদার, থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম নজু, প্রচার সম্পাদক মুন্সি আলাউদ্দিন, পৌর বিএনপির সহ-সভাপতি খাইরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক কামরুজ্জামান বাবলু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাস পিটু, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মোশারফ হোসেন, জেলা যুব দলের যুগ্ম আহবায়ক মোকারম হোসেন, মনিরুজ্জামান লিপ্টন, হাবিবুর রহমান সাদিদ, রাশিদুল ইসলাম রাশেদ, মোশারফ মাস্টার, একরামুল হক ইকরা, আব্দুস সালাম, কাদির, মহাসিন, শহিদুল, নজরুল, সুমন পারভেজ খান, হাফিজ উদ্দিন হাবলু, রোকনুজ্জামান রোকন, হাসিমুজ্জামান মুকুল, মাসুদ রানা আপেল, আবু সালেহ, শাহা আলম, ইসাহাক, আলিম, রুবেল হাসান, মোঃ তুহিন, আব্দুস সালাম, সানোয়ার, জেলা তরুণদলের আহ্বায়ক মাবুদ সরকার, জেলা ছাত্রদল নেতা শাকিল আহমেদ নাইম, জেলা ছাত্রদল নেতা সাহাবুদ্দিন, মেহেবুব, অনিক আহমেদ, রোকনুজ্জামান, মাসুদ রানা, জহুরুল ইসলাম, শাহাবুল, মামুন, মান্না দেওয়ান, রফিক প্রমুখ। ইফতার মাহফিলটি সার্বিক পরিচালনা করেন জাসাস চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম। এদিকে, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে চুয়াডাঙ্গা শ্রীমন্ত টাউন হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক অ্যাড. ওয়াহেদুজ্জামান বুলা। উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক মজিবুল হক মালিক মজু, বিএনপি নেতা রেজাউল করিম মুকুট, চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের আহ্বায়ক শরিফুজ্জামান সিজার, যুগ্ম-আহ্বায়ক মঞ্জুরুল জাহিদ প্রমূখ। আমাদের আলমডাঙ্গা অফিস জানিয়েছে, শহীদ জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে, আলোচনা সভা, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করেছে আলমডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। গতকাল বিকেল ৫টায় পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ইসরাফ হোসেনের সভাপতিত্বে বিএনপির দলীয় কার্যালয়ের পাশে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলা সাধারণ সম্পাদক শেখ সাইফুল ইসলাম, উপজেলা যুবদলের আহবায়ক এমদাদুল হক ডাবু। বিএনপি নেতা আনোয়ার হোসেনের উপস্থাপনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন বিএনপি নেতা বুরহান উদ্দিন, বাড়াদি ইউপি চেয়ারম্যান মাসুদ রানা, হারদী ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হক, আইলহাঁস ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল ওহাব মাষ্টার। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মীর ইসমাইল, কাদির, মফিজ, জহুরুল, আলি হোসেন, জামজামি ইউপি সাধারণ সম্পাদক লিয়াকত আলী, আলমডাঙ্গা যুবনেতা রাশিদুল ছাত্রনেতা রহিদ, রানা, আলা, মানিক, সাগর, লিটন, সুমন, রাসেল, সোহেল প্রমুখ। আমাদের দর্শনা অফিস জানিয়েছে, দর্শনায় শহীদ রাষ্টপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদত বার্ষিকী উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকাল ৫টার দিকে সাবেক পৌর চেয়ারম্যান মরহুম আকতারুল ইসলামের গোডাউন ঘর সংলগ্ন স্থানে দর্শনা পৌর বিএনপির সভাপতি মাহামুদুর রহমান তরফদার শাওনের সভাপতিত্বে দোয়া ও ইফতারপার্টি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সংক্ষিপ্ত আলোচনা করেন দর্শনা পৌর বিএনপির সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, যুগ্ম-সম্পাদক ইকবাল হোসেন, বিএনপি নেতা আ. হান্নান, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের সভাপতি শফিউল্লাহ, কাউন্সিলর কানচু মাতবার, আ. মমিন, সাবেক কাউন্সিলর ফারুক, মমিনুল ইসলাম, দর্শনা কলেজের সাবেক ভিপি হারুনার রশিদ, দর্শনা শ্রমিক দলের সভাপতি নাজিম উদ্দিন, যুবদলের সরোয়ার, ছাত্রদলের নাসির উদ্দিন হাসু। উপস্থিত ছিলেন বিএনপি নেতা মালেক, আ. রাজ্জাক, জাহিদুল, রেজাউল, লুৎফর, পিয়ার, রবি, রাজু, মালেক, হাফিজ, ডাবলু, যুবদলের হাতেম, জালাল, রুহিন, মিতুল, আরুক, আনারুল, ছাত্রদলের ব্রাইট, মমিন, আকাশ, রাশেদ, অমিত, সজিব প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন যুবদল নেতা জাহান আলী। আমাদের গাংনী অফিস জানিয়েছে, গাংনীতে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টার দিকে দলীয় কার্যালয়ে উপজেলা ও পৌর বিএনপি আয়োজিত অনুষ্ঠানে উপজেলা বিএনপির সভাপতি রেজাউল হকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সংসাদ আমজাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আশাদুজামান বাবলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মকবুল হোসেন মেঘলা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লাইলা আরজুমান বানু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আখেরুজামান, উপজেলা যুবদলের সভাপতি আক্তারুজামান ও সাধারণ সম্পাদক সাজেদুর রহমান বুলবুল প্রমুখ। আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথি আমজাদ হোসেন দলের সকল নেতাকর্মিদের আগামী নির্বাচনে ব্যালটের মাধ্যমে জেল জুলুমের জবাব দেওয়ার নিদের্শনা দেন। আমাদের ঝিনাইদহ প্রতিনিধি জানিয়েছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদাত বার্ষিকী পালন করেছে ঝিনাইদহ জেলা বিএনপি। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ে দলীয় ও কালো পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি উদ্বোধন করা হয়। জেলা বিএনপির উদ্যোগে সন্ধ্যায় কুটুম কমিউনিটি সেন্টারে দোয়া ও ইফতার মাহফিলের আয়েজন করা হয়। দিবসটি উপলক্ষে হরিণাকুন্ডু শহরে একশ দুস্থ মানুষকে ১০ কেজি করে চাল ও এক কেজি করে ডাল বিতরণ করেন হরিণাকুন্ডু উপজেলার চেয়ারম্যান ও বিএনপি নেতা এড এমএ মজিদ। এদিকে একই উপলক্ষে কালীগঞ্জ উপজেলা বিএনপির উদ্যোগে থানাপাড়া কার্যালয়ে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। হামিদুল ইসামের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন বিএনপি নেতা মাহবুবার রহমান, আবুল কালাম আজাদ, গোলাম রব্বানী, যুবদল নেতা শহিদুল ইসলাম ও মাহবুব মিলন প্রমুখ। জেলার কোটচাঁদপুর, মহেশপুর ও শৈলকুপায়ও দিবসটি যথাযথা মর্যাদার সাথে পালিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ। আমাদের মহেশপুর প্রতিনিধি জানিয়েছেন, মহেশপুর উপজেলার বাঁশবাড়ীয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৩৬ তম শাহাদৎ বার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে ইউনিয়ন বিএনপির প্রধান উপদেষ্টা হাজী মুহা. কলিমউদ্দীন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভা, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড. আব্বাস উদ্দীন। বক্তব্য রাখেন, ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি দলিয়ার রহমান মাস্টার, বিএনপি নেতা রুহুল আমিন মেম্বার, বিল্লাল হোসেন, যুবনেতা আলীবুদ্দীন, কামাল হোসেন প্রমূখ। এদিকে, মঙ্গলবার সকালে মহেশপুর পৌর বিএনপির কার্যালয়ে পৌর বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল ইসলামের সভাপত্বিতে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সভাপতি প্রভাষক আমিনুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর যুবদল সাধারণ সম্পাদক ওয়ার্ড কাউন্সিলর সোহাগ খান, সাংগঠনিক সম্পাদক বাবুর আলী বাবু, যুবদল নেতা সবুর হোসেন, হুমায়ন কবির, স্বরুপপুর বিএনপি নেতা শওকত আলী, যুবদল নেতা মুকুল, ছাত্রনেতা আব্দুর রাজ্জাক প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী