মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হঠাৎ করেই পাঁচ থানার ওসি বদল!

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
হঠাৎ করেই পাঁচ থানার ওসি বদল!
চুয়াডাঙ্গার এসপি জাহিদুল ইসলাম বললেন, এটি নিয়মিত প্রক্রিয়ারই অংশ নিজস্ব প্রতিবেদক: দুই দিনের ব্যবধানে চুয়াডাঙ্গা জেলার ৫টি থানায় অফিসার ইনচার্জের (ওসি) বদলি ও সংযুক্ত করা হয়েছে। এর মধ্যে চুয়াডাঙ্গা সদর থানায় মোহাম্মদ মহসীন পিপিএম (বার), দামুড়হুদা থানায় ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানায় লুৎফুল কবীর, জীববনগর থানায় আব্দুল খালেক ও আলমডাঙ্গা থানায় সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব পেয়েছেন। এর মধ্যে চুয়াডাঙ্গার সদর থানার মোহাম্মদ মহসীন পিপিএম (বার) জেলায় নতুন সংযুক্ত হয়েছেন। এর আগে তিনি চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার ওসি হিসেবে কর্মরত ছিলেন। গতকাল তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। আর চুয়াডাঙ্গা সদর থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান বর্তমানে জেলা পুলিশেই রয়েছেন অপর দিকে, দামুড়হুদা থানায় ফেরদৌস ওয়াহিদকে নতুন অফিসার ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি জীবননগর থানায় পরিদর্শক (তদন্ত) হিসেবে কর্মরত ছিলেন। আর দামুড়হুদা থানার ওসি আব্দুল খালেককে জীবননগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে। দর্শনা থানায় ওসি হিসেবে চুয়াডাঙ্গা জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি, ডিবি) লুৎফুল কবীরকে দায়িত্ব দেওয়া হয়েছে। দর্শনা থানার অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলকে জেলা গোয়েন্দা শাখায় (ডিবি) সংযুক্ত করা হয়েছে। এছাড়া জীবননগর থানায় নতুন ওসি হয়েছেন আব্দুল খালেক। তিনি দামুড়হুদা মডেল থানার ওসি ছিলেন। আর জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে আলমডাঙ্গা থানায় যোগদান করেছেন। আলমডাঙ্গা থানার ওসি আলমগীর কবীরকে চুয়াডাঙ্গা জেলার বিশেষ শাখায় সংযুক্ত করা হয়েছে। একইসঙ্গে ৫ থানার অফিসার ইনচার্জ হিসেবে রদবদল হওয়ায় ৪ জনই আগে থেকে এ জেলায় কর্মরত আছেন। তবে চট্টগ্রাম রেঞ্জের ডাবলমুরিং থানার সাবেক ওসি এ জেলায় সংযুক্ত হয়ে চুয়াডাঙ্গা সদর থানায় ওসি হিসেবে যোগ দিয়েছেন। এ ব্যাপারে চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জানান, এটি নিয়মিত প্রক্রিয়ারই অংশ। বদলির সময়পূর্ণ হওয়ায় একইসঙ্গে জেলার ৫ থানায় এমন রদবদলের ঘটনা।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী