ছাত্রলীগকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে
- আপলোড তারিখঃ
২২-০৯-২০২১
ইং
মেহেরপুরে ছাত্রলীগের কর্মী সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন
প্রতিবেদক, মেহেরপুর:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন বলেছেন, ছাত্রলীগ হচ্ছে একটি ট্রেনিং সেন্টার, ছাত্রলীগের আদর্শ হবে দেশ গড়ার আদর্শ। ছাত্রলীগের নেতা-কর্মীদের গরিব-দুঃখী অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। এই ছাত্রলীগের মধ্যে থাকবে বঙ্গবন্ধুর আদর্শ। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, যে জাতির কোনো স্থান ছিল না, আমরা ছাত্রলীগ করে আজকে আওয়ামী লীগের সভাপতি হয়েছি। রাজনীতির প্রথম সোপান হচ্ছে ছাত্রলীগ।
গতকাল মঙ্গলবার বিকেলে মেহেরপুর কমিউনিটি সেন্টারে জেলা ছাত্রলীগের এক কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। সভায় সভাপতিত্ব করেন মেহেরপুর জেলা ছাত্রলীগের সভাপতি আব্দুস সালাম বাঁধন।
মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ খালেক। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি আদিব হোসেন আসিফ, উপজেলা সভাপতি খন্দকার জুলকার নাইন বাইজিদ, মুজিবনগর উপজেলা সভাপতি হেলাল উদ্দিন লাভলু, সাধারণ সম্পাদক শেখ সাকিব, গাংনী উপজেলা সাধারণ সম্পাদক শাহজাহান আলী প্রমুখ।
কমেন্ট বক্স