আগামীতেও উন্নয়নের ধারা অব্যাহত থাকবে
- আপলোড তারিখঃ
১৯-০৯-২০২১
ইং
মেহেরপুরে আ.লীগের কর্মীসভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী
প্রতিবেদক, মেহেরপুর:
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন বলেছেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে এই এলাকার উন্নয়ন থেমে নেই। উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, করোনাকালীন সময়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষকে সহযোগিতা দান করে এসেছেন। গতকাল শনিবার বিকেলে মেহেরপুর সদর উপজেলা দক্ষিণ শালিকা গ্রামে স্থানীয় আওয়ামী লীগের কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বুড়িপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান শাহজামানের সভাপতিত্বে সভায় জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আরও বলেন, এলাকার রাস্তাঘাট থেকে শুরু করে সকল প্রকার উন্নয়ন কর্মকাণ্ড পরিচালিত হয়েছে। আগামীতে আমাদের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য আরো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইব্রাহিম শাহীন, আওয়ামী লীগ নেতা আবুল হাশেম, স্থানীয় আওয়ামী লীগ নেতা ফুলচাঁদ মন্ডল, হুমায়ুন কবীর, রোকনুজ্জামান তুষার প্রমুখ। এর আগে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন শালিকা গ্রামে পৌঁছালে তাকে ফুল দিয়ে বরণ করা হয় এবং ক্রেস্ট প্রদান করা হয়।
কমেন্ট বক্স