কর্মসূচি পালন করবে চুয়াডাঙ্গা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ
- আপলোড তারিখঃ
১২-০৯-২০২১
ইং
১৫ দফা দাবিতে পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ৭২ ঘণ্টার কর্মবিরতির ডাক
নিজস্ব প্রতিবেদক:
পণ্য পরিবহন মালিক ও শ্রমিকদের ন্যায়সংগত ১৫ দফা দাবিতে সমর্থন জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ। তারা বাংলাদেশ কাভার্ড ভ্যান-ট্রাক-প্রাইমমুভার পণ্য পরিবহন মালিক অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ ট্রাক চালক শ্রমিক ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে ৭২ ঘণ্টার কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছে। এ উপলক্ষে গতকাল শনিবার চুয়াডাঙ্গা বাদুরতলায় জেলা মালিক গ্রুপের কার্যালয়ে এক প্রস্তুতিমূলক সভা করেছে চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক ও শ্রমিক ঐক্য পরিষদ।
চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি হাবিবুর রহমান লাভলুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সাধারণ সম্পাদক সাইফুল হোসেন জোয়ার্দ্দার টোকন।
এছাড়াও সভায় বক্তব্য দেন চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, চুয়াডাঙ্গা জেলা ট্রাক-ট্রাক্টর-ক্যাভার্ড ট্রাঙ্কলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আরিফ শেখ, সহসভাপতি আইনাল ও মেহের আলী।
প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহসভাপতি হাজি আবুুল কালাম, সহসভাপতি আতিয়ার রহমান হাবু, যুগ্ম সাধারণ সম্পাদক হাজি মোহাম্মদ আলমগীর কবির, হাজি রেজাউল হক জোয়ার্দ্দার রেজা, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল ইসলাম মানিক পল্টু, সড়ক সম্পাদক শাহারিন হক মালিক, প্রচার সম্পাদক মিজানুর রহমান, দপ্তর সম্পাদক ওসমান আলী, চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী ইউনিয়নের সভাপতি মুনতাজ আলী, সহসভাপতি পিরু মিয়া ও চুয়াডাঙ্গা জেলা ট্রাক-ট্রাক্টর-ক্যাভার্ড ট্রাঙ্কলরী (দাহ্য পদার্থ বহনকারী ব্যতীত) শ্রমিক ইউনিয়নের সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ।
এসময় শ্রমিক ইউনিয়নের শাখা কার্যালয়ের নেতৃবৃন্দের মধ্যে ইউনুস আলী, ফারুক হোসেন, বাবলু, হাবলু, শাহিন, আরজান, হালিম, মুকুল ও সাত্তারসহ অনান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এসময় বক্তারা বলেন, ১৫ দফা দাবি বাস্তাবায়ন করতে হলে আন্দোলনের কোনো বিকল্প নেই। সে কারণে সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গাতেও আগামী ২১ সেপ্টেম্বর ভোর ৬টা থেকে ২৪ সেপ্টেম্বর ভোর ৬টা পর্যন্ত ৭২ ঘণ্টার কর্মবিরতি পালন করবে। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। সভায় বক্তারা ন্যায্য দাবি আদায়ে ঐক্যবদ্ধভাবে কর্মবিরতি পালন করার আহ্বান জানান।
পরে চুয়াডাঙ্গা আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরী শ্রমিক ইউনিয়নের মৃত সদস্য চুয়াডাঙ্গা সদরের ভালাইপুর গ্রামের মৃত শুকুর আলী মেম্বার ও জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের নাজমুল ড্রাইভারের পরিবারের হাতে ২০ হাজার টাকা করে মোট ৪০ হাজার টাকা সংগঠনের পক্ষ থেকে তুলে দেওয়া হয়।
কমেন্ট বক্স