মাদকাসক্ত নিরাময় কেন্দ্র থেকে চিকিৎসা শেষে আবারও নেশায় ডুব : ফার্মপাড়ার রাজুর ঝুলন্ত লাশ উদ্ধার : রহস্য!
- আপলোড তারিখঃ
২৩-০৫-২০১৭
ইং
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার ফার্মপাড়ার মাদকাসক্ত যুবক রাজু গলাই ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। গতকাল মঙ্গলবার বিকেল ৫টার দিকে নিজ ঘরের সিলিং ফ্যানের সাথে দড়ি দিয়ে গলাই ফাঁস লাগানো অবস্থায় উদ্ধার করা হয়। পরে রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নেশার টাকা না পেয়ে গলাই ফাঁস লাগিয়ে সে আত্মহত্যা করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে রাজুর মৃত্যুর কারণ জানা সম্ভব হয়নি। জানা গেছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার ফার্মপাড়ার মৃত শাহজাহান আলীর ছেলে রাজু (২৫) বিএডিসি ফার্মের শ্রমিক হিসেবে কাজ করতো। দীর্ঘদিন ধরে মাদকের সাথে যুক্ত হওয়ায় রাজুকে গত ১ এপ্রিল চুয়াডাঙ্গা জাফরপুরের প্রত্যয় মাদকাসক্ত নিরাময় কেন্দ্রে ভর্তি করা হয়। একমাস ৮দিন চিকিৎসা শেষে গত ৮মে সেখান থেকে বাড়িতে ফেরত আনা হয় রাজুকে। এরপরও সে নিয়মিত নেশাভান করে আসছিলো। গতকাল বিকেলে রাজুর স্ত্রী তার বাবার বাড়ি কলোনিপাড়া থেকে স্বামীর বাড়ি ফিরে দেখতে পান রাজু ফ্যানের সাথে গলাই দড়ি পেঁচিয়ে ঝুলছে। পরে পরিবারের লোকজন ও প্রতিবেশীরা রাজুকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তবে রাজুর রহস্যাবৃত মৃত্যুর প্রকৃত কারণ জানা সম্ভব হয়নি। এদিকে, রাজুর লাশ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে। আজ বুধবার ময়নাতদন্ত হতে পারে।
কমেন্ট বক্স