সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শোককে শক্তিতে পরিণত করতে হবে
- আপলোড তারিখঃ
০৮-০৮-২০২১
ইং
আলমডাঙ্গায় জাতীয় শোক দিবস পালন উপলক্ষে প্রস্তুতি সভায় এমপি ছেলুন জোয়ার্দ্দার
আলমডাঙ্গা অফিস:
১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালনে আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে এ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র হাসান কাদির গনুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন।
প্রধান অতিথির বক্তব্যে এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, ‘আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসে সকলকে ঐক্যবদ্ধ হয়ে শপথ নিয়ে শোককে শক্তিতে পরিণত করতে হবে। পথভ্রষ্ট সেনা সদস্য ও নব্য মীর জাফর খন্দকার মোস্তাকরা চেয়েছিল বঙ্গবন্ধু ও তার পরিবারের সকলকে হত্যা করলে এই দেশ থেকে আওয়ামী লীগ চিরতরে শেষ হয়ে যাবে, এবং মুক্তিযুদ্ধের চেতনা ধুলিষ্যাত হয়ে যাবে। কিন্তু তারা জানে না, বঙ্গবন্ধু এখন কোটি কোটি মানুষের হ্নদয়ের মনিকোঠায় স্থান করে নিয়েছে। তাইতো আমরা বলি এক মুজিব লোকান্তরে কোটি মুজিব ঘরে ঘরে।’
তিনি বলেন, ১৫ আগস্ট আমাদেরকে শপথ নিতে হবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার যে স্বপ্ন ছিল, তা বাস্তবায়ন করার। সে লক্ষে আমাদের নিজেদের মধ্যে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। বঙ্গবন্ধুর খুনীদের বিচার হয়েছে। কয়েকজন এখনো পালিয়ে বেড়াচ্ছে। তারা যেখানেই থাক, সেখান থেকে নিয়ে এসে বিচার কার্যকর করা হবে। তিনি আরও বলেন, করোনাভাইরাস থেকে রক্ষা পেতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই। টিকা নিয়ে বিএনপি রাজনীতি করার চেষ্টা করছে। প্রত্যকটা মানুষকে টিকার আওতায় আনা হবে। বিএনপি-জামায়াতের কুট রাজনীতি করে লাভ হবে না।
এমপি ছেলুন জোয়ার্দ্দার বলেন, বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। ভূমিহীন ও গৃহহীনদের ঘর করে দিচ্ছেন। এই করোনাকালীন সময়েও তিনি দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, মাসুদুজ্জামান লিটু বিশ্বাস, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমাউদ্দিন হেলা ও বন ও পরিবেশবিষয়ক সম্পাদক শহিদুল ইসলাম খান।
আলমডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইয়াকুব আলী মাস্টারের উপস্থাপনায় সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সহসভাপতি বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব লিয়াকত আলী লিপু মোল্লা, খন্দকার হামিদুল ইসলাম আজম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী খালেদুর রহমান অরুন, পৌর আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মতিয়ার রহমান ফারুক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাড. সালমুন আহম্মেদ ডন, জেলা আওয়ামী লীগের সদস্য আবু মুছা, সিরাজুল ইসলাম, শাহ আলম, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মজিবর রহমান, সাংগঠনিক সম্পাদক আতিয়ার রহমান, আলম হোসেন, বিল্লাল হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স