চুয়াডাঙ্গায় সেবা দিতে আইসিইউ ইউনিট প্রস্তুত
- আপলোড তারিখঃ
০৬-০৮-২০২১
ইং
রুদ্র রাসেল:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ছয় শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) স্থাপন সম্পন্ন হয়েছে। রোগীদের সেবা দিতে আইসিইউ ইউনিটটি এখন সম্পূর্ণরুপে প্রস্তুত। তবে ইউসিইউ সেবা নিতে রোগীদের এখন শুধু উদ্বোধনের অপেক্ষা, এমনটাই জানিয়েছে সদর হসপাতালে অবস্থিত সাজেদা ফাইন্ডেশনের ছয় শয্যার আইসিইউ ইউনিট কর্তৃপক্ষ।
জানা যায়, গত ২৬ জুলাই আইসিইউ সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা সামগ্রী নিয়ে চিকিৎসক, নার্সসহ ৪৪ জনের জনবল সদর হাসপাতালে পৌঁছায় সাজেদা ফাইন্ডেশনের একটি দল। সেদিন থেকেই সদর হাসপাতালের কোভিড ইউনিটের চতুর্থ তলায় আইসিইউ স্থাপণ কার্যক্রম শুরু করে তাঁরা। গত ৩১ জুলাই শনিবার থেকেই আইসিইউ ইউনিটে রোগী সেবা দেওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক জটিলতায় তা পিছিয়েছিলো আরও কয়েক দিন।
সেসময় সাজেদা ফাউন্ডেশনের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাফিজ উল্লাহ সানি জানিয়েছিলেন (৩১ জুলাই) শনিবার থেকেই আইসিইউতে রোগীদের সেবা দেওয়ার কথা থাকলেও বৈদ্যুতিক জটিলতার কারণে তা স্থগিত রয়েছে। তবে বৈদ্যুতিক জটিলতার সমাধান হলেই দুই থেকে তিনদিনের মধ্যে আইসিইউ ইউনিটে রোগীদের চিকিৎসা দেওয়া শুরু হবে। বৈদ্যুতিক জটিলতার সমাধান শেষে গতকাল বৃহস্পতিবার থেকে সম্পূর্ণ রুপে প্রস্তুত হয়েছে সদর হাসপাতালের ছয় শয্যার আইসিইউ ইউনিট।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের সাজেদা ফাউন্ডেশনের আট শয্যা বিশিষ্ঠ হাই ডিপেন্ডেন্সি ইউনিট (এইচডিও) ইউনিটের ইনচার্জ ডা. ইয়াসিন আরাফাত বলেন, সদর হাসপাতালে সাজেদা ফাউন্ডেশনের আট শয্যার এইচডিও ইউনিট এবং ছয় শয্যার আইসিইউ ইউনিট রোগীদের সেবা দিতে এখন সম্পূর্ণ প্রস্তুত হয়েছে। সদর হাসপাতাল কর্তৃপক্ষের সমন্বয়ে আউসিইউ ইউনিটের আনুষ্ঠিানিক উদ্বোধন হয়ে গেলেই রোগীদের সেবা দেওয়া শুরু হবে।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. এ এস এম ফাতেহ্ আকরাম জানান, বে সরকারি সংগঠণ সাজেদা ফাইন্ডেশন সদর হাসপাতালের করোনা ইউনিটের চতুর্থ তলায় ছয় শয্যা বিশিষ্ঠ আইসিইউ ইউনিট ও আট শয্যা বিশিষ্ঠ এইচডিও ইউনিট স্থাপণ কাজ সম্পন্ন করেছে। আগামীকাল শনিবার আইসিইউ এবং এইচডিও ইউনিটের উদ্বোধন করা হবে। উদ্বোধন শেষে শনিবার থেকেই এই দুই ইউনিটে রোগীদের চিকিৎসা সেবা দেওয়া শুরু হবে।
কমেন্ট বক্স