মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের ব্যস্ততম দিন

  • আপলোড তারিখঃ ২১-০৫-২০১৭ ইং
চুয়াডাঙ্গায় আলহাজ্ব সাহিদুজ্জামান টরিকের ব্যস্ততম দিন
`18601494_462563084076123_1432017735_n`নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন পর আকস্মিক চুয়াডাঙ্গায় এসে কর্মব্যস্ত দিন পার করলেন এশিয়া মহাদেশের স্বনামধন্য প্রতিষ্ঠান সাহিদ গ্রুপ’র চেয়ারম্যান, সিঙ্গাপুরের সফল ও অন্যতম শীর্ষ ব্যবসায়ী,  সিঙ্গাপুরস্থ বাংলাদেশ সোসাইটির প্রধান উপদেষ্টা, সিঙ্গাপুরস্থ বাংলাদেশ ব্যবসায়ী সমিতির প্রতিষ্ঠাতা সহ-সভাপতি, দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান পৃষ্ঠপোষক আলহাজ্ব সাহিদুজ্জামান টরিক। তিনি গতকাল শনিবার সকাল ৯টার দিকে ঢাকা শাহ জালাল আন্তজার্তিক বিমানবন্দর হতে একটি বিশেষ বিমান যোগে যশোর বিমানবন্দরে এসে পৌছান। সেখান থেকে সড়ক পথে বেলা ১১টার সময় চুয়াডাঙ্গা ভি.জে স্কুল রোডস্থ নিজ বাড়িতে এসে পৌছান। দিনভর আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের সাথে কূশল বিনিময় করেন। বিকেল চারটার দিকে পিতা মৃত হাজি শামসুজ্জোহার প্রতিষ্ঠিত আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের পাঁচকমলাপুর কওমী হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় যান। সেখানে অধ্যয়নরত ৩শতাধিক ছাত্রের পড়াশুনার সার্বিক খোজ খবর নেন। মাদ্রাসা মসজিদের পাশে মরহুম পিতার কবর জিয়ারত করেন। পরে এলাবাসীর খোজখবর নেন। নিজ গ্রামের মানুষ জনের সাথে কূশল বিনিময় ও মাগরিবের নামাজ শেষে চুয়াডাঙ্গায় ফেরেন তিনি। রাতে পুলিশ পার্ক লেনের দৈনিক সময়ের সমীকরণ’র প্রধান কার্যালয়ে আসেন। এ সময় সময়ের সমীকরণ’র সম্পাদনা ও প্রকাশনার সার্বিক খোজ খবর নেন। সাথে সাথে প্রধান কার্যালয়ে কর্মরত সকলের সাথে সৌজন্য সাক্ষাত করেন। এ সময় উপস্থিত ছিলেন দৈনিক সময়ের সমীকরণ’র সম্পাদক ও প্রকাশক মো. শরীফুজ্জামান শরীফ, প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, ছড়াকার এম.এ মামুন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, সহ-সম্পাদক সুমন পারভেজ, সার্কুলেশন ম্যানেজার সৈয়দ আলমগীর হাসান, জৈষ্ঠ প্রতিবেদক উজ্জল মাসুদ, নিজস্ব প্রতিবেদক এস.এম শাফায়েত, আনিছ বিশ্বাস, শহর প্রতিবেদক সোহেল সজীব, শিশু সাংবাদিক মেহেরাব্বিন সানভী, প্রধান কম্পিউটার অপারেটর বজরুর আলম জীবন প্রমূখ।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী