মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জরিমানাসহ দুটি দোকান সিলগালা, ট্রাক্টর জব্দ

  • আপলোড তারিখঃ ২৯-০৭-২০২১ ইং
জরিমানাসহ দুটি দোকান সিলগালা, ট্রাক্টর জব্দ
লকডাউন বাস্তবায়নে দামুড়হুদার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা প্রতিবেদক, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় লকডাউন চলাকালে সরকারি নির্দেশ অমান্য করে বাড়ির বাইরে বের হওয়ায় কয়েকজনকে ১২ হাজার ৫ শ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে দুটি ইলেকট্রনিক্সের দোকান সিলগালা করে দেন ভ্রম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। গতকাল বুধবার দিনভর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন তিনি। জানা যায়, দামুড়হুদা উপজেলার রঘুনাথপুর, সুবলপুর, জিরাট, পারকৃষ্ণপুর-মদনা, দর্শনা, লোকনাথপুর ও জয়রামপুরে লকডাউন বাস্তবায়ন তদারকিতে যান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এসময় চায়ের দোকানে মাস্ক না পরে আড্ডা দেওয়ার অপরাধে দোষী সাব্যস্ত করে ২০১৮ এর ৬৬ ধারায় মদনায় ৫ জনকে, জয়রামপুরে ৩ জনকে, পারকৃষ্ণপুরে ৩ জনকে জরিমানা করেন ২ হাজার ৫ শ টাকা ও ৪ জনকে ২ ঘণ্টার আটকাদেশ দেন ভ্রম্যমাণ আদালত। এদিকে, জিরাটে একটি বালুটানা ট্রাক্টরের মালিককে দণ্ডবিধি সড়ক পরিবহন আইন ১৮৬০ এর ২৬৯ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সেই সাথে ট্রাক্টর জব্দ করা হয়েছে। সেই সাথে দুটি ইলেকট্রনিক্স দোকান সিলগালা করে দেওয়া হয়


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী