চুরি হওয়া তিনটি আলমসাধুসহ তিনজন গ্রেপ্তার
- আপলোড তারিখঃ
২৮-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের বিভিন্ন এলাকায় অভিযান
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকা থেকে চোর চক্রের ৩ সদস্যকে গ্রেপ্তার করেছে সদর থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে স্যালোইঞ্জিনচালিত ৩টি আলমসাধু। গতকাল মঙ্গলবার সকাল ৬টার দিকে এসআই হাসানুজ্জামানের নেতৃত্বে জেলার জীবননগর ও আলমডাঙ্গা উপজেলা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন- আলমডাঙ্গা উপজেলার খোরদ গ্রামের আশরাফ আলীর ছেলে বাঁশি (৩৫), একই উপজেলার পারকৃষ্ণপুর গ্রামের শ্রী সুধির প্রমাণিকের ছেলে শ্রী খোকন প্রামাণিক (৩৫) এবং জীবননগর উপজেলার গোয়ালপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে জসিম উদ্দীন (৩৫)।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান গতকাল মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, এ অঞ্চলের সংখ্যাগরিষ্ঠ দরিদ্র শ্রেণির মানুষ নসিমন, করিমন, আলগামন, পাখিভ্যান ইত্যাদি অযান্ত্রিক যানবাহন চালিয়ে জীবিকা নির্বাহ করে থাকে। সম্প্রতি প্রায় শোনা যাচ্ছিল যে, সহজ-সরল এসব মানুষদের কাছ থেকে খুব কৌশলে এক শ্রেণির দুর্বৃত্ত অযান্ত্রিক যানবাহনগুলো চুরি ছিনতাই করে নিচ্ছে এবং অপরাধীরা এ ধরনের ঘটনা ঘটাতে চলতি বছরের একটি ঘটনায় খুন পর্যন্ত সংঘটন করেছে।
বিধায় এই অপরাধ চক্রকে সমূলে উৎপাটনের লক্ষ্যে পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনার চুয়াডাঙ্গা থানার ওসির নেতৃত্বে এসআই হাসানুজ্জামানসহ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের একটি টিম এ ধরনের ঘটনায় জড়িত একটি দলকে গ্রেপ্তার এবং তাদের দখল ও নিয়ন্ত্রণ থেকে স্যালোইঞ্জিন চালিত ৩টি চোরাই আলমসাধু উদ্ধার করেছে। তিনি আরও জানান, এ ধরনের অপরাধীদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে। তাদের গ্রেপ্তারের পর আইনের আওতায় নেওয়া হবে।
কমেন্ট বক্স