আগামী শনিবার থেকেই মিলবে ‘আইসিইউ সেবা’
- আপলোড তারিখঃ
২৭-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে স্থাপন হচ্ছে ৬ শয্যার ইনটেনসিভ কেয়ার ইউনিট
রুদ্র রাসেল:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোভিড ইউনিটে ৪৪ জনের জনবল নিয়ে ৬ শয্যার আইসিইউ কার্যক্রম শুরু হয়েছে। গতকাল সোমবার আইসিইউ সরঞ্জামসহ প্রয়োজনীয় বিভিন্ন চিকিৎসা-সামগ্রী নিয়ে চিকিৎসক, নার্সসহ ৪৪ জনের জনবল নিয়ে সদর হাসপাতালে পৌঁছেছে সাজেদা ফাউন্ডেশনের একটি টিম। গতকাল থেকেই চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কোভিড ইউনিটের চতুর্থ তলায় আইসিইউ স্থাপন কার্যক্রম শুরু করা হয়েছে। আগামী শনিবার অর্থ্যাৎ ৩১ জুলাই থেকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পুরোদমে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা চালু হবে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
জানা যায়, করোনা মহামারির শুরু থেকেই সাজেদা ফাউন্ডেশন কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতেও সাজেদা ফাউন্ডেশন তাদের কার্যক্রম শুরু করে। গতকালই চারজন আইসিইউ মেডিকেল অফিসার, চারজন মেডিকেল অফিসার (সাধারণ), ১৪ জন আইসিইউ স্টাফ নার্স, সাতজন ওয়ার্ড বয়, একজন ল্যাব টেকনোলজিস্ট, একজন এক্স-রে টেকনোলজিস্ট, ছয়জন পরিচ্ছন্নতাকর্মী, তিনজন সিকিউরিটি গার্ড, তিনজন অ্যাডমিন/অ্যাকাউন্টস স্টাফসহ মোট ৪৪ জন চুয়াডাঙ্গায় এসে পৌঁছান। বর্তমানে তাঁরা চুয়াডাঙ্গা শহরের একটি আবাসিক হোটেলে অবস্থান করছেন।
এবিষয়ে সাজেদা ফাউন্ডেশনের করোনা ইউনিটের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. নাফিজ উল্লাহ সানি বলেন, সাজেদা ফাউন্ডেশন করোনা মহামারি মোকাবিলায় প্রথম থেকেই কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গাতেও কার্যক্রম হাতে নেয় সাজেদা ফাউন্ডেশন। তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটের চতুর্থ তলায় আইসিইউ স্থাপন কাজ শুরু করা হয়েছে। আগামী শনিবার থেকেই আমরা এখানে আইসিইউ সাপোর্ট দিতে সক্ষম হবো। তবে যেহেতু আমাদের চিকিৎসকসহ ৪৪ জন এখানে চলে এসেছেন। তাঁরা সকলেই শনিবার পর্যন্ত করোনা ইউনিটে কাজ করবে। আইসিইউ চালু হবার পর তাঁরা সেখানে যোগ দেবেন। সাজেদা ফাউন্ডেশন আইসিইউ সংক্রান্ত প্রয়োজনীয় চিকিৎসা-সামগ্রী, জনবল ও আইসিইউ পরিচালনার ক্ষেত্রে সকল আর্থিক সহায়তাও বহন করবে।’
এবিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. এ এস এম ফাতেহ্ আকরাম বলেন, ‘চুয়াডাঙ্গা জেলাতে করোনা মহামারি ছড়িয়ে পড়ায় জেলায় প্রতিদিন করোনা ও উপসর্গে মানুষের মৃত্যু হচ্ছে। আইসিইউ সাপোর্ট থাকলে এই মৃত্যু কমানো যেত। তবে সাজেদা ফাউন্ডেশন এই সদর হাসপাতালের জন্য ছয়টি আইসিইউ বেডসহ আইসিইউ পরিচালনার জন্য প্রয়োজনীয় জনবল দিয়েছে। তাঁরা হাসপাতালের করোনা ইউনিটের চতুর্থ তলায় আইসিইউ স্থাপনের কাজ আজ (গতকাল সোমবার) থেকেই শুরু করে দিয়েছে। আপাতত তাঁরা দুই মাসের জন্য চুক্তিবদ্ধ হয়েছে। দুই মাস পরেও যদি চুয়াডাঙ্গা জেলায় করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণের মধ্যে না আসে, তবে এ চুক্তির মেয়াদ বাড়তে পারে।’
উল্লেখ্য, করোনা মহামারির শুরু থেকেই জেলাবাসী চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) সেবা চালুর দাবি জানিয়ে আসছিল। আর এ দাবি দ্রুত বাস্তবায়ন করাতে এ জেলার গণমাধ্যম ও সাংস্কৃতিক কর্মীদের বেশ তৎপর থাকতে দেখা গিয়েছিল। এনিয়ে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ জেলায় দ্রুত আইসিইউ স্থাপনের প্রয়োজনীয়তা তুলে ধরে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে মৌখিক ও লিখিতভাবে জানিয়েছিলেন। যাহোক সব অপেক্ষার অবসান ঘটিয়ে সাজেদা ফাউন্ডেশন চুয়াডাঙ্গা
কমেন্ট বক্স