মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ঈদের চার দিনে করোনা ও উপসর্গে চুয়াডাঙ্গায় ২১ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২৫-০৭-২০২১ ইং
ঈদের চার দিনে করোনা ও উপসর্গে চুয়াডাঙ্গায় ২১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ঈদের চার দিনে করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে ২১ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে চারজনের। অন্য ১৭ জনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে। এই চার দিনে জেলা স্বাস্থ্য বিভাগ ৬২০টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৭.২৫ শতাংশ। চার দিনে সুস্থ হয়েছেন ৩১১ জন। এদিকে, গতকাল শনিবার চুয়াডাঙ্গায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে করোনা আক্রান্ত হয়ে সদর হাসপাতালের রেড জোনে মৃত্যু হয়েছে একজনের ও অন্য পাঁচজনের মৃত্যু হয়েছে করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায়। গতকাল করোনা আক্রান্ত হয়ে রেড জোনে মায়া খাতুন (১২) নামের এক শারীরিক প্রতিবন্ধি কিশোরীর মৃত্যু হয়। গতকাল সকালে অ্যান্টিজেন টেস্টে মায়ার শরীরে করোনা শনাক্ত হলে গতকালই তাঁকে হাসপাতালের রেডজোনে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়। এছাড়াও গতকাল হাসপাতালের ইয়োলো জোনে চিকিৎসাধীন অবস্থায় গোলেনূর (৭০), রওশানারা (৫৫), আব্দার হোসেন (৩৮), সুফিয়া (৫৮) ও বশিরণসহ (৬০) পাঁচজনের মৃত্যু হয়। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ৩৩২টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ৬৯টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। বাকী ২৬১টি নমুনার ফলাফল নেগেটিভ আসে। নমুনা পরীক্ষার বিবেচনায় করোনা শনাক্তের হার ২০.৭৮ শতাংশ। গতকাল নতুন শনাক্ত ৬৯জনের মধ্যে সদর উপজেলার ২৮জন, আলমডাঙ্গা উপজেলার ২০ জন, দামুড়হুদা উপজেলার ১০ জন ও জীবননগর উপজেলার ১১ জন রয়েছে। গতকাল একদিনে জেলায় করোনা থেকে ২১৯ সুস্থ হয়েছে। এ নিয়ে জেলায় মোট সুস্থ হয়েছে ৩ হাজার ৬০৬ জন। গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার জন্য ২৯৩টি নমুনা সংগ্রহ করে কুষ্টিয়া পিসিআর ল্যাবে প্রেরণ করেছে। এর আগে ঈদের তৃতীয় দিন (২৩ জুলাই শুক্রবার) চুয়াডাঙ্গায় নতুন করে ১২ জনের শরীরে করোনা শনাক্ত হয়। এদিন কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ৩১টি নমুনার ফলাফল প্রকাশ করে জেলা স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২জনের নমুনায় করোনা শনাক্ত হয়। এর মধ্যে সদর উপজেলায় ১১ জন এবং দামুড়হুদার ১ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ৩৮.৭০ শতাংশ। শুক্রবার করোনা উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে একজনের মৃত্যু হয়। এইদিন জেলায় সুস্থ্য হয়েছেন ৯২ জন। ঈদের দ্বিতীয় দিন (২২ জুলাই বৃহস্পতিবার) জেলায় করোনা আক্রান্ত হয়ে তিনজন ও উপসর্গ নিয়ে সদর হাসপাপাতালের ইয়োলো জোনে তিনজন ও হোম কোয়ারেন্টাইনে একজনসহ মোট ৭ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত ৬৩টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে ১৬টি নমুনায় করোনা শনাক্ত হয়। নমুনা পরীক্ষার বিবেচনায় এদিন শনাক্তের হার ছিল ২৫.৩৯ শতাংশ। আক্রান্ত ১৬ জনের মধ্যে সদর উপজেলার সাতজন, আলমডাঙ্গার তিনজন, দামুড়হুদার পাঁচজন ও জীবননগরের একজন ছিলেন। এদিন জেলায় নতুন কেউ সুস্থ না হলেও করোনা পরীক্ষার জন্য ৬৩টি নমুনা সংগ্রহ করে স্বাস্থ্যবিভাগ। ঈদের দিন (২১ জুলাই বুধবার) জেলায় করোনা উপসর্গ নিয়ে ইয়োলো জোনে ও হোম কোয়ারেন্টাইনে সাতজনের মৃত্যু হয়। এদিন জেলা স্বাস্থ্য বিভাগ কুষ্টিয়া পিসিআর ল্যাবে পরীক্ষিত তিনটি নমুনার ফলাফল প্রকাশ করে। যার সবগুলোই নেগেটিভ ছিলো। এছাড়াও ঈদের আগের দিন (২০ জুলাই মঙ্গলবার) করোনা আক্রান্ত হয়ে এক তরুণীর মৃত্যু হয়। এদিনে উপসর্গ নিয়ে সদর হাসপাতালের ইয়োলো জোনে ও হোম কোয়ারেন্টাইরে মৃত্যু হয় আরও ৭ জনের। বুধবার জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত ১৯১ টি নমুনার মধ্যে নতুন করে করোনা শনাক্ত হয় আরও ৪৯ জনের শরীরে। জেলায় নতুন আক্রান্ত ৪৯ জনের মধ্যে সদর উপজেলার ৩৭ জন, আলমডাঙ্গা উপজেলার ৬ জন ও দামুড়হুদা উপজেলার ৬ জন। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ২৫.৬৫ শতাংশ। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২০ হাজার ৬৬৫টি, প্রাপ্ত ফলাফল ২০ হাজার ৫০২টি, পজিটিভ ৫ হাজার ৬৬০ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৮৮৭ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১ হাজার ৭৮৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ১০৪ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ১৬৭ জনের। এর মধ্যে জেলায় আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৫০ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ১৭ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। মেহেরপুর: মেহেরপুরে করোনা আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। গতকাল রাত নয়টায় মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে এ তথ্য জানা যায়। গত ২৪ ঘণ্টায় জেলা স্বাস্থ্য বিভাগ জিন এক্সপার্ট ল্যাবে পরীক্ষিত ৩১৩টি নমুনার ফলাফল প্রকাশ করে এর মধ্যে ৬০টি নমুনায় করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ৬০ জনের মধ্যে সদর উপজেলার ৭ জন, গাংনী উপজেলার ৪৪ জন ও মুজিবনগর উপজেলার ৯ জন রয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় শনাক্তের হার ১৯.১৬ শতাংশ। মেহেরপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, বর্তমানে মেহেরপুর জেলায় মোট পজিটিভ রোগীর সংখ্যা ৬৩২ জন। এর মধ্যে সদরে ১১৬ জন, গাংনীতে ৪০৫ ও মুজিবনগরে ১১১ জন। এ পর্যন্ত মেহেরপুরে মারা গেছেন মোট ১২১ জন। এর মধ্যে সদর উপজেলার ৫৪ জন, গাংনী ৪২ জন ও মুজিবনগরে ২৫ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী