মুন্সী বাবলুর ইন্তেকাল : বিএনপি নেতা শরীফের শোক
- আপলোড তারিখঃ
১৬-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সম্পাদক ও পৌরসভার সাবেক কমিশনার
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও চুয়াডাঙ্গা পৌরসভার সাবেক কমিশনার মুন্সী ওয়ালিউল্লাহ বাবলু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন। গতকাল বৃহস্পতিবার সকালে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি বার্ধক্যজনিত কারণে অসুস্থ থাকাসহ কয়েকদিন আগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। মৃত্যুকালে মরহুম মুন্সী ওয়ালিউল্লাহ বাবলু স্ত্রী, ছেলে, মেয়ে, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
গতকাল বৃহস্পতিবার বাদ আসর চুয়াডাঙ্গা জান্নাতুল মাওলা মসজিদে তাঁর জানাজা শেষে জান্নাতুল মাওলা কবরস্থানে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়। সাবেক এই বিএনপি নেতার জানাজার নামাজ ও দাফনকার্যে অংশ নেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত মেয়র প্রার্থী সিরাজুল ইসলাম মনি, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম প্রমুখ।
এদিকে, মুন্সী ওয়ালিউল্লাহ বাবলু মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা জানিয়ে এক শোকবার্তায় শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শরীফুজ্জামান শরীফ, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও চুয়াডাঙ্গা জেলা কমিটির সাধারণ সম্পাক মোহাম্মদ তৌহিদ হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স