সংকটে মানুষের পাশে দাঁড়িয়ে প্রশংসায় ভাসছেন বিএনপি নেতা শরীফ
- আপলোড তারিখঃ
১৩-০৭-২০২১
ইং
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের করোনা ইউনিটে অক্সিজেন সিলিন্ডারসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা-সামগ্রী প্রদান
সাবেক কাউন্সিলর মনির নেতৃত্বে চিকিৎসা সামগ্রী হস্তান্তর করলেন জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসা নিতে আসা করোনা আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা বেগবান করার লক্ষে জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চুয়াডাঙ্গা-১ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য আলহাজ্ব শরীফুজ্জামান শরীফ অক্সিজেন সিলিন্ডারসহ গুরুত্বপূর্ণ চিকিৎসা-সামগ্রী উপহার হিসেবে প্রদান করেছেন। গতকাল সোমবার দুপুর সাড়ে ১২টায় বিএনপি নেতা শরীফের পক্ষে সদ্য সমাপ্ত পৌর নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সাবেক কাউন্সিলর সিরাজুল ইসলাম মনির নেতৃত্বে জেলা ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. এ এস এম মারুফ হাসান ও আরএমও ডা. এ এস এম ফাতেহ আকরামের কাছে গুরুত্বপূর্ণ এসব চিকিৎসা সামগ্রী হস্তান্তর করেন।
৪০টি সেন্ট্রাল অক্সি ফ্লো-মিটার, ৫টি অক্সি পালস্-মিটার, সার্জিক্যাল হ্যান্ড গ্লোভস, ৮টি করে অক্সিজেন সিলিন্ডার, ট্রলি, ন্যাজাল ক্যানুলা ও অক্সিজেন ফেস মাস্কসহ করোনা রোগীদের চিকিৎসার জন্য প্রয়োজনীয় চিকিৎসা-সামগ্রী পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ধন্যবাদ জানায়।
এসব চিকিৎসা-সামগ্রী হস্তান্তরকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ডাউকি ইউনয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল জব্বার, আহ্বায়ক কমিটির সদস্য ও আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সভাপতি আজিজুর রহমান পিণ্টু, সদর উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ও কুতুবপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম নজু, চুয়াডাঙ্গা পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি ইনতাজ আলী, সহসভাপতি খাইরুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পদক ইয়াছিন হাসান কাকন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ও জেহালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম রোকন, মহিলা দলের নেত্রী ও চুয়াডাঙ্গা পৌর কাউন্সিলর শেফালী খাতুন, পৌর কাউন্সিলর ইমরান মহলদার রিণ্টু, আলমডাঙ্গা পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পদক আনিসুর রহমান আনিস, জিল্লুর রহমান ওল্টু, বাড়াদী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান তোবারক হোসেন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, বিএনপি নেতা মনিরুজ্জামান লিপটন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি হাবিবুর রহমান সাদিদ, জেলা জাসাসের সাধারণ সম্পাদক সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মো. রাজিব খান, মাহিবুল রহমান মাহাবুব, অর্থ সম্পদক মমিনুল রহমান মমিন, ইকরামুল হক ইকরা, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক অপু মালিক, জেলা সেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক শামিম হাসান টুটুল, অর্থ সম্পাদক হাবিবুর রহমান রাজিব, এস এম হাসান, সানোয়ার মেম্বার, রুবেল হাসান, জেলা ছাত্রদলের সহসভাপতি এমএইস মোস্তফা, মতিউর রহমান মিশর, শাহাবুদ্দিন, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক আমানউল্লাহ আমান, তানভীর আহমেদ জিতু, সদর থানা ছাত্রদলের সদস্য মাহাবুব, আমির হোসেন, পৌর ছাত্রদলের আহ্বায়ক কৌশিক আহমেদ রানা, সদস্যসচিব মেহেদী হাসান, চুয়াডাঙ্গা সরকারি কলেজ শাখার সদস্যসচিব সাইমুম আরাফাত, রফিকুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, এই করোনা মহামারির শুরু থেকেই নানাভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে আলহাজ্ব শরীফুজ্জামান শরীফ ইতোমধ্যে প্রশংসিত হয়েছেন। মুক্তহস্তে দান করার ব্যাপারে এই বিএনপি নেতা বরাবরই আন্তরিক। তিনি তাঁর আয়ের একটা অংশ দান করেন সাধারণ মানুষের সেবায়। বিভিন্ন দাতব্য কাজেও বরাবরই অংশ নেন এই বিএনপি নেতা। এই সংকটে চুয়াডাঙ্গা জেলার করোনা আক্রান্ত ও উপসর্গ থাকা রোগীদের অক্সিজেন চাহিদা মেটানোসহ তাদের মানসম্পন্ন চিকিৎসা নিশ্চিতে অক্সিজেন সিলিন্ডার, অক্সি ফ্লো-মিটার, পালস অক্সি-মিটার, ট্রলি, ন্যাজাল ক্যানুলা ও অক্সিজেন ফেস মাস্ক, সার্জিক্যাল মাস্কসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী প্রদান করে আবারও মহানুভবতার পরিচয় রাখলেন বিএনপি নেতা শরীফুজ্জামান শরীফ।
কমেন্ট বক্স