মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এই মহামারিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে -এসপি জাহিদ

  • আপলোড তারিখঃ ০৮-০৭-২০২১ ইং
এই মহামারিতে বিত্তবানদের এগিয়ে আসতে হবে -এসপি জাহিদ
চুয়াডাঙ্গা সদর হাসপাতালে করোনা রোগীদের জন্য ২ হাজার লিটার বোতলজাত বিশুদ্ধ পানি প্রদান নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসাধীন রোগীদের জন্য ২ হাজার ১৬ লিটার বিশুদ্ধ খাবার পানি প্রদান করেছে মেসার্স বাংলাদেশ ফিস ট্রেডিং। গতকাল বুধবার বিকেল সাড়ে চারটার দিকে সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে এই পানির পৌঁছে দেওয়া হয়। মেসার্স বাংলাদেশ ফিস ট্রেডিং-এর প্রোপ্রাইটর ও চুয়াডাঙ্গা মৎস্য আড়তদার মালিক সমিতির উপদেষ্টা ওহিদুল ইসলাম ব্যক্তি উদ্যোগে এই পানি হস্তান্তর করেন। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা হাসপাতালের পক্ষে রোগীদের জন্য এই পানি গ্রহণ করেন চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ের এমওডিসি ডা. আওলিয়ার রহমান। পানি হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদ। এসময় তিনি বলেন, বৈশ্বিক মহামারি করোনাভাইরাস মানবজীবন ও অর্থনীতির ওপর ব্যাপক প্রভাব ফেলেছে। সারা দেশের ন্যায় চুয়াডাঙ্গা জেলার মানুষও এই মহামারির শিকার হচ্ছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে যারা সদর হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে চিকিৎসা নিচ্ছে, পানিসহ বিভিন্ন খাবার কিনতে তাদেরকে অন্যের সাহায্য নিতে হয়। রোগীর সাথে থাকা লোকজনকে বাইরে যেতে হচ্ছে। এতে করোনার সংক্রমণ ছড়িয়ে যেতে পারে। তাদের কাছে সেবা পৌঁছে দিলে করোনার সংক্রমণ রোধ করা সম্ভব। রোগীদের যাতে পানির সংকট দেখা না দেয় সে কারণে মৎস্য আড়তদার মালিক সমিতির উপদেষ্টা ওহিদুল ইসলাম বিশ্বাসের কাছে পানির জন্য বলি। তিনি সঙ্গে সঙ্গে পানির ব্যবস্থা করেন। মহামারি করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় চুয়াডাঙ্গা জেলার সকল বিত্তবানদের এগিয়ে আসতে হবে।’ মৎস্য ব্যাবসায়ী ওহিদুল ইসলাম বিশ্বাস বলেন, করোনার এই সংকট মূহুর্তে আক্রান্তদের পাশে থাকতে পেরে ভালো লাগছে। আগামীতেও একইভাবে মানুষের জন্য সেবা দিয়ে যাব। এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) কনক কুমার দাস, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খানসহ আরও অনেকে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী