মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘সর্বাত্মক লকডাউনের’ খবরে বাজারে ভিড়

  • আপলোড তারিখঃ ০১-০৭-২০২১ ইং
‘সর্বাত্মক লকডাউনের’ খবরে বাজারে ভিড়
চুয়াডাঙ্গায় ৭২ ঘণ্টার নিষোধাজ্ঞার শেষ দিনে নানা অজুহাতে বাইরে মানুষ নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় ৭২ ঘণ্টার নিষেধাজ্ঞার শেষ দিনে নানা অজুহাতে বাইরে বেরিয়েছে মানুষ। এদের মধ্যে বাজারের অজুহাতে নিয়েই বেশি মানুষ বাইরে এসেছেন। নতুন করে জাতীয়ভাবে লকডাউনের খবরে বাজারে ভিড় জমিয়েছে তারা। সকালের দিকে এমন চিত্র দেখা গেলেও দুপুরের পরে অবশ্য শহরে জনসাধারণের সংখ্যা কমতে থাকে। ইজিবাইক, ভ্যান ও রিকশা চলাচলে পুরোপুরি নিষেধাজ্ঞা থাকলেও এদিন সড়কে ছোটখাট যানবাহনের চাপ দেখা গেছে। জরুরি প্রয়োজনে বাইরে বের হওয়া ও অপ্রয়োজনে প্রশাসনের চোখ ফাঁকি দিয়েও যারা বাড়ির বাইরে বের হয়েছে, তাদেরকে পুলিশি জিজ্ঞাসাবাদ ও ভ্রাম্যমাণ আদালতের বাঁধার মুখে পড়তে হয়েছে। অনেককে বাড়ি ফিরে যেতে দেখা গেছে আবার বেশ কয়েক জনকে জরিমানাও গুণতে হয়েছে। শহরের প্রতিটি মোড়ে পুলিশের তল্লাশী থাকায় দুপুরের পর থেকে মানুষের উপস্থিতি কমতে থাকে। তবে শহরের নীচের বাজার ও রেল বাজারের কাঁচাবাজারে মানুষের ভিড় লক্ষ্য করা যায়। নতুন করে লকডাউনের খবরে বাজারে ভিড় জমায় এসব ক্রেতা সাধারণ। এসময় বাজার ঘাটে স্বাস্থ্যবিধির মানার বালাই ছিল না। এদিনও ইজিবাইক, রিকশা ভ্যান ও মোটরসাইকেলের উপস্থিতি দেখা গেছে শহরজুড়ে। তবে দুপুরের পর সড়কে যানবাহন ও মানুষের চাপ কম ছিল। শহরের মোড়ে মোড়ে ও প্রবেশদ্বারগুলোতে যেমন পুলিশের ছিল তল্লাশী চৌকি তেমনি জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতও ছিল পৌর শহরের আনাচে-কানাচে। এত কিছুর পরও যারা লকডাউনের নিয়ম না মেনে বাইরে বের হয়েছে তাদেরকে বাঁধার মুখে পড়তে হয়। এসময় বেশ কয়েকজনের জরিমানা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী