মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, ৯ কিশোর আটক

  • আপলোড তারিখঃ ২৯-০৬-২০২১ ইং
স্কুলছাত্রকে কুপিয়ে ফেসবুকে উচ্ছ্বাস, ৯ কিশোর আটক
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় স্কুলছাত্রকে কোপানোর পর বিভিন্ন ভঙ্গিতে ফেসবুকে ছবি দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার ঘটনায় জড়িত কিশোর গ্যাংয়ের ৯ সদস্যকে আটক করেছে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ। গতকাল সোমবার ভোররাতে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে তাঁদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়। আটককৃতরা হলো- চুয়াডাঙ্গা সদর উপজেলার হাতিকাটা গ্রামের সোহেল রানার ছেলে অনিক জোয়ার্দ্দার (১৬), সিএন্ডবিপাড়ার মানিক মিয়ার ছেলে খালিদ (১৫), পোস্ট অফিসপাড়ার জিয়ারুল হকের ছেলে সোহান (১৬), দৌলাতদিয়াড় এলাকার মফিজুর রহমানের ছেলে প্রিন্স (১৬) ও একই এলাকার আশরাফুলের ছেলে ইমন (১৬), মাঝেরপাড়ার আতিয়ার রহমানের ছেলে ওসমান গনি (১৯), একই এলাকার বিঠুল পারভেজের ছেলে রাতুল (১৭), লিপুর ছেলে শিশির (১৬), বাগানপাড়ার রাশিদুল ইসলামের ছেলে সন্ধি (১৬)। পুলিশ সূত্রে জানা যায়, গত রোববার সন্ধ্যার সময় পূর্বশত্রুতার জের ধরে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের পাশে ইসলামী হাসপাতলের সামনে ইমন নামের এক স্কুলছাত্রকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে আটক হওয়া এই ৯ কিশোর। পরে তারা নিজেদের মোবাইলফোনে বিভিন্ন ভঙ্গিতে সেলফি তুলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করে উচ্ছ্বাস প্রকাশ করে। ওই ঘটনার পর থেকেই তাদেরকে আটক করে আইনের আওতায় আনতে বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে পুলিশ। ঘটনার পরদিন অর্থাৎ গতকাল সোমবার ভোররাতে সদর উপজেলার কুতুবপুর দশমী গ্রাম থেকে ওই ৯ কিশোরকে আটক করে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৫টি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ। সদর থানা পুলিশ আরও জানায়, চুয়াডাঙ্গা পুলিশ সুপারের নির্দেশে শহরের কিছু কিশোর গ্যাং-এর বিরুদ্ধে অনুসন্ধান চালানোসহ তাদের একটি তালিকাও তৈরী করা হয়েছে। এ সকল কিশোর গ্যাংয়ের কাছে ধারালো ছুরিসহ বিভিন্ন প্রকার দেশীয় চাপাতি ও বিভিন্ন ধরনের অস্ত্র রয়েছে। খুব দ্রুতই কিশোর গ্যাং-এর সদস্যদের আটক করে আইনের আওতায় আনা হবে। গতকাল সন্ধ্যায় চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ খান জানান, ‘আটককৃত নয়জনই উঠতি কিশোর গ্যাংয়ের সদস্য। তাদের কাছ থেকে ধারালো দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’ তিনি আরও বলেন, ‘সম্প্রতি শহরে আরও কয়েকটি কিশোর গ্যাং গজানোর চেষ্টা করছে। তাদের তথ্য কালেক্ট করেছে পুলিশ। তাদেরকেও আটক করে দ্রুতই আইনের আওতায় আনা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী