মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় বন্ধুকে কুপিয়ে জখম করল বন্ধুরা

  • আপলোড তারিখঃ ২৮-০৬-২০২১ ইং
চুয়াডাঙ্গায় বন্ধুকে কুপিয়ে জখম করল বন্ধুরা
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে ইমন হোসেন (১৬) নামের এক স্কুলছাত্রকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। গতকাল রোববার সন্ধায় চুয়াডাঙ্গা সদর হাসপাতাল এলাকার ইসলামী হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে। পরে স্থানীয় ব্যক্তিরা গুরুতর জখম অবস্থায় ইমনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জখম ইমন চুয়াডাঙ্গা পৌর এলাকার চক্ষু হাসপাতাল পাড়ার আতিয়ার রহমানের ছেলে। জানা যায়, গত কয়েকদিন ধরে ইমনের সঙ্গে একটি মাবাইল নিয়ে তার দুই বন্ধু সবুজ ও শিশিরের বিরোধ চলে আসছিলো। এই বিরোধের জের ধরেই গতকাল ইমনের বন্ধুরাই তাকে কুপিয়ে জখম করে। এসময় স্থানীয় ব্যক্তিরা রক্তাক্ত জখম অবস্থায় ইমনকে উদ্ধার করে সদর হাসপাতালের জরুরি বিভাগে নেয়। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতালের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। ইমনের পিতা আতিয়ার রহমান বলেন, ‘ছেলের সঙ্গে বিরোধ নিয়ে গত শনিবার তার বন্ধুরা আমার দোকানে ভাঙচুর করে। আমি সদর থানায় অভিযোগ করলে থানা কর্তৃপক্ষ উভয়পক্ষের মধ্যে মিমাংশা করে দেয়। কিন্তু তারা এর পরেও আমার ছেলেকে অমানবিকভাকে কুপিয়েছে।’ চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জুনিয়র সার্জারি কনসালটেন্ট ডা. এহসানুল হক তন্ময় বলেন, ‘কিশোর ইমনের শরীরে ধারালো দেশীয় অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। তার কোমড়ের একটি হাড়সহ, ডান পায়ে এবং মাথায় গুরুতর জখম হয়েছে। জরুরি বিভাগ থেকে তাকে তাৎক্ষণিক চিকিৎসা দিয়ে হাসপাতলের সার্জারি ওয়ার্ডে ভর্তি রাখা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ ফখরুল আলম খান বলেন, ‘মোবাইল সংক্রান্ত বিরোধ নিয়ে দুই পক্ষের মধ্যে একটি বিরোধ চলছিল। উভয় পক্ষকে থানায় ডেকে আপসনামার মাধ্যমে মীমাংশা করা হয়েছিল। পূর্ব বিরোধকে কেন্দ্র করে আজ তাদের মধ্যে ইমন নামের একটি কিশোরকে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে বলে জানতে পেরেছি। বিষয়টি ক্ষতিয়ে দেখতে ও ঘাতকদের আটকের জন্য পুলিশ মাঠে কাজ করছে। এ ঘটনায় সদর থানায় ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। মামলার তদন্ত সাপেক্ষে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী