১৫ কেজি চান্দি রূপাসহ দুজন আটক
- আপলোড তারিখঃ
২৭-০৬-২০২১
ইং
দর্শনা সীমান্তে বিজিবির চোরচালানবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদন:
দর্শনা সীমান্তে প্রায় ১৫ কেজি ভারতীয় রুপাসহ দুই চোরাচালানীকে আটক করেছে বিজিবি। দর্শনার বড়বলদিয়া সীমান্তে অভিযান চালিয়ে গতকাল শনিবার বেলা ১১টার দিকে এ রুপা জব্দ করে বিজিবি। ভারত থেকে পাচার হয়ে বাংলাদেশ আসছিল এই রুপা।
বিজিবি সূত্র জানায়, গতকাল শনিবার বেলা ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) অধিনায়ক পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসির সার্বিক তত্ত্বাবধানে বড়বলদিয়া বিওপির বিশেষ টহলের দল নায়েক মো. জুলহাস মিয়া ফোর্স নিয়ে অভিযান চালান। এসময় দর্শনা থানার হৈবতপুর গ্রামের পাকা রাস্তার ওপর থেকে মোটরসাইকেল আরোহী দুই চোরাচালানিকে চ্যালেঞ্জ করে তাঁদের আটক করে তল্লাশি করে বিজিবির জওয়ানরা। এসময় মোটরসাইকেলে বিশেষ কায়দায় রাখা ১৪ কেজি ৮৫০ গ্রাম (১২৭৩ ভরি) চান্দি রুপা জব্দ করে। যার আনুমানিক মূল্য ২০ লাখ ৪২ হাজার ৫৬৮ টাকা।
আটককৃতরা হলেন দুই চোরাচালানী দর্শনা নাস্তিপুর গ্রামের নওশদ আলীর ছেলে জিসান আলী হৃদয় (২০) ও জিয়াউর রহমানের ছেলে বিপুল হোসেন (২১)। এদেরকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। বিজিবির নায়েক মো. জুলহাস উদ্দিন বাদী হয়ে দর্শনা থানায় এদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। বিজিবির ৬ ব্যাটালিয়ন চুয়াডাঙ্গার পরিচালক মোহাম্মদ খালেকুজ্জামান পিএসসি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
কমেন্ট বক্স