মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

খালেদা জিয়ার আরো ৩ মামলা হাইকোর্টে স্থগিত

  • আপলোড তারিখঃ ১৬-০৫-২০১৭ ইং
খালেদা জিয়ার আরো ৩ মামলা হাইকোর্টে স্থগিত
সমীকরণ ডেস্ক: নাশকতার অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী ও দারুস সালাম থানায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে দায়ের করা ৩ মামার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার দুপুরে বিচারপতি মো. মিফতাহ উদ্দীনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন ও সানজিদ সিদ্দীকী। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মনিরুজ্জামান কবির। মনিরুজ্জামান কবির বলেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী