মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

করোনায় আরও ৮২ জনের মৃত্যু

  • আপলোড তারিখঃ ২১-০৬-২০২১ ইং
করোনায় আরও ৮২ জনের মৃত্যু
সমীকরণ প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৮২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৩ হাজার ৫৪৮ জনে। একই সময়ে নতুন করোনা রোগী শনাক্ত হয়েছে ৩ হাজার ৬৪১ জন। এ নিয়ে দেশে মোট করোনা রোগী শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ৮ লাখ ৫১ হাজার ৬৬৮ জনে। গতকাল রোববার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে সুস্থ হয়েছেন ২ হাজার ৫০৯ জন। একদিনে নমুনা সংগ্রহ করা হয়েছে ২২ হাজার ২৬২টি নমুনা সংগ্রহ করা হলেও পরীক্ষা করা হয়েছে ২২ হাজার ২৩১টি। নমুনা পরীক্ষার অনুপাতে শনাক্তের হার ১৬.৩৮ শতাংশ। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ৩৮ জনেরই বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১১ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে ৯ জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে দুইজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছেন। এদের মধ্যে ৫৫ জন পুরুষ ও ২৭ জন নারী। মারা যাওয়াদের মধ্যে সর্বোচ্চ খুলনা বিভাগেই ৩২ জন মারা গেছেন। এছাড়া ঢাকা বিভাগে ২১ জন, চট্টগ্রাম বিভাগে ৯ জন, রাজশাহী বিভাগে ১২ জন, বরিশাল বিভাগে একজন, সিলেট বিভাগে দুইজন, রংপুর বিভাগে একজন ও ময়মনসিংহ বিভাগে চারজন মারা গেছেন। এদের মধ্যে তিনজন বাড়িতে, বাকিরা হাসপাতালে মারা গেছেন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী