মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না

  • আপলোড তারিখঃ ২০-০৬-২০২১ ইং
জরুরি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হবেন না
পারকুষ্ণপুর-মদনা ইউনিয়নে কর্মহীনদের মধ্যে খাদ্য-সামগ্রী বিতরণকালে এমপি টগর দর্শনা অফিস: করোনা মহামারি মোকাবিলায় জনসাধারণের চলাচল সীমিত করায় দর্শনা পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মহীন মানুষের মধ্যে প্রধানমন্ত্রীর দেওয়া খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদ চত্বরে এ খাদ্য-সামগ্রী বিতরণ করা হয়। চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ খাদ্য-সামগ্রী বিতরণ করেন। প্রধান অতিথির বক্তব্যে এমপি টগর বলেন, ‘আমরা একটি কঠিন সময় পার করছি। অতি জরুরি কাজ ছাড়া আপনারা কেউ ঘর থেকে বের হবেন না। সবাই একটু চলাচলে সীমিত করেন। এই দুঃসময় পার হলে বেঁচে থাকলে ঘুরাঘুরির অনেক সময় পাবেন। এছাড়া চায়ের দোকান বা কোন জায়গায় লোকসমাগম করবেন না।’ তিনি আরও বলেন, মহামারি করোনাভাইরাসের ফলে অসহায় হয়ে পড়া মানুষের মধ্যে খাদ্য-সামগ্রী ও অর্থ সহায়তা প্রদান করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। যার ফলে অসহায় দরিদ্র মানুষ করোনার মধ্যে আয় রোজগার কমে গেলেও তাদের পরিবারের মাঝে স্বচ্ছলতা রয়েছে। আওয়ামী লীগ সরকার যতবারই ক্ষমতা পরিচালনা করে দেশ ও মানুষের জন্য কাজ করে।’ আলোচনা সভা শেষে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা নরসুন্দর, ভিক্ষুক ও চা-দোকানি দুইশ কর্মহীন মানুষের মধ্যে এসব খাদ্য উপহার বিতরণ করা হয়। এরা হলেন চুলকাটার দোকান, ভিক্ষুক ও চায়ের দোকানদান। এসব খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১ কেজি লবন ও হাফ লিটার সয়াবিন তেল। খাদ্য উপহার বিতরণকালে আরও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এস এ এম জাকারিয়া আলম, দর্শনা থানার অফির্সাস ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল ও পারকুষ্ণপুর মদনা ইউপি আওয়ামী লীগের সভাপতি মুন্তাজ আলী।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী