মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

প্রায় প্রতিষ্ঠানই বন্ধ, সচেতনতা বাড়াতে সজাগ প্রশাসন

  • আপলোড তারিখঃ ১৮-০৬-২০২১ ইং
প্রায় প্রতিষ্ঠানই বন্ধ, সচেতনতা বাড়াতে সজাগ প্রশাসন
দামুড়হুদায় চলমান লকডাউনের তৃতীয় দিনে যান চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ অটোচালক ও চা-দোকানিদের খাদ্য সহায়তা দিলেন ইউএনও দিলারা রহমান প্রতিবেদক, দামুড়হুদা: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলাজুড়ে চলছে ১৪ দিনের লকডাউন। গতকাল বৃহস্পতিবার ছিল লকডাউনের তৃতীয় দিন। তৃতীয় দিনেও উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের তৎপরতায় রাস্তায় যানবাহন চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়েছে। ফার্মেসি ও মুদিখানা ব্যতীত প্রায় সকল ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। দামুড়হুদা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নতিপোতা ইউনিয়নের অটোচালক, চায়ের দোকানদারসহ বিভিন্ন শ্রেণি-পেশার করোনায় কর্মহীন হয়ে পড়া ৫৩৪ জনকে খাদ্য-সহায়তা প্রদান করা হয়। এছাড়া গতকাল বৃহস্পতিবার দিনভর সরকারি নির্দেশ অমান্যকারী ব্যক্তিদের ১৪ হাজার ৬ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। জানা যায়, দামুড়হুদা উপজেলার ১৪দিন লকডাউনের তৃতীয় দিনে উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী, আনসার, গ্রাম্য পুলিশও স্বেচ্ছাসেবক টিম প্রতিটি গ্রামের রাস্তায় বাঁশ বেঁধে যানবাহন ও অযথা মানুষ চলাচলে বাঁধা সৃষ্টি করেন। এতে রাস্তায় যানবাহন চলাচল কম দেখা যায়। তবে বিভিন্ন গ্রাম ঘুরে দেখা যায় বিকেলে রাস্তার ধারে ধারে স্বাস্থ্যবিধি না মেনে চলাচল করে। এদিকে, সরকারি নির্দেশ অমান্য করে দোকান খোলা ও রাস্তায় চলাচল করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা অনুসারে ১৪টি মামলায় ১৪ হাজার ৬ শ টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। এদিকে, দামুড়হুদা উপজেলার জুড়ানপুর ও নতিপোতা ইউনিয়নের অটোচালক, চায়ের দোকানদার ও করোনাকালীন সময়ে কর্মহীন হয়ে পড়া ৫৩৪ জন মানুষের মধ্যে খাদ্য-সহায়তা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান। এসময় উপস্থিত ছিলেন নতিপোতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়ামিন আলী ও জুড়ানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহরাব হোসেন। লকডাউনের তৃতীয় দিনে উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী গতকাল ৫ জন ব্যক্তির করোনা পজিটিভ হয়। এ পর্যন্ত দামুড়হুদায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭৭ জন। সুস্থ হয়েছেন ৩৯১ জন। দামুড়হুদা ও চুয়াডাঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ জনের। বিভিন্ন হাসপাতালে ৩জন মোট দামুড়হুদায় মৃত্যুর সংখ্যা ২৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ১৬৬ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী