মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

রাস্তায় বাঁশের ব্যারিকেড, যান চলাচলও ছিল সীমিত

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
রাস্তায় বাঁশের ব্যারিকেড, যান চলাচলও ছিল সীমিত
দামুড়হুদায় লকডাউনের দ্বিতীয় দিনে তৎপর প্রশাসন, কাঁচা বাজারে নির্দেশনা উপেক্ষিত স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মানাতে উপজেলাজুড়ে ইউএনও দিলারা রহমানের টহল মোজাম্মেল শিশির, দামুড়হুদা: দামুড়হুদা উপজেলায় চলছে ১৪দিনের লকডাউন। গতকাল বুধবার ছিল লকডাউনের দ্বিতীয় দিন। চলমান লকডাউনের দ্বিতীয় দিনে রাস্তায় রাস্তায় বাঁশ বেঁধে জনগণের চলাচল সীমত করা হয়েছে। সেই সাথে জনগণ যাতে অযথা বাইরে ঘোরাফেরা না করতে পারে, সেজন্য ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। গতকাল সকাল ৬টা থেকে লকডাউন বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি), দামুড়হুদা ও দর্শনা থানার ওসি, সকল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনসার সদস্য, গ্রাম পুলিশ ও স্বেচ্ছাসেবকরা অশংগ্রহণ করেন। সরেজমিনে দেখা যায়, লকডাউনের দ্বিতীয় দিনে প্রত্যেক গ্রামের মেইন রাস্তায় বাঁশ বেঁধে পুলিশ ও আনসার বাহিনীর সদস্যরা মিলে সাধারণ মানুষের চলাচল নিয়ন্ত্রণ করেন। লকডাউন এলাকায় কৃষি ও ওষুধের গাড়ি ছাড়া আর কোনো বড় গাড়ি চোখে পড়েনি। তবে অটোবাইক, ভ্যান ও ব্যাটারিচালিত পাখিভ্যান সীমিত হারে দেখা যায়। ওষুধের দোকান ছাড়া প্রায় সব ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কিন্তু কাঁচা বাজার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত খোলা রাখার কথা থাকলেও বিকেল ৫টা পর্যন্ত ক্রেতা ও বিক্রেতাদের বাজারে চলাচল করতে দেখা যায়। এদিকে, সরকারি নির্দেশ অমান্য করে স্বাস্থ্যবিধি না মেনে বাইরে চলাচল করার অপরাধে দণ্ডবিধি ১৮৬০-এর ২৬৯ ধারা ও সড়ক পরিবহন আইন, ২০১৮ এর ৬৬ ধারা অনুসারে ১০টি মামলায় ২২ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এবং উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ। উপজেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, গতকাল ২৮ জন ব্যক্তির নমুনা সংগ্রহ করা হয়। এদের মধ্যে ১৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ পর্যন্ত দামুড়হুদায় করোনা আক্রান্তের সংখ্যা ৫৭২ জন। সুস্থ হয়েছেন ৩৫১ জন। দামুড়হুদা ও চুয়াডাঙ্গা হাসপাতালে মৃত্যু হয়েছে ২০ জন, বিভিন্ন হাসপাতালে আরও তিনজসহ দামুড়হুদায় মোট মৃত্যুর সংখ্যা ২৩ জন। বর্তমানে হাসপাতাল ও বাড়িতে চিকিৎিসাধীন রয়েছেন ২০১ জন।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী