মঙ্গলবার, ১২ মে, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জীবননগর সীমান্তে শিশুসহ ৯ জন আটক

  • আপলোড তারিখঃ ১৭-০৬-২০২১ ইং
জীবননগর সীমান্তে শিশুসহ ৯ জন আটক
ভারত-বাংলাদেশ সীমান্ত বন্ধ থাকলেও অবৈধ পারাপার থেমে নেই ঝিনাইদহ অফিস: সরকারিভাবে ভারত-বাংলাদেশ সীমান্ত দিয়ে বৈধ পারাপার বন্ধ থাকলেও অবৈধভাবে মানুষ পারাপার থেমে নেই। প্রতিদিন অবাধে মানুষ সীমান্ত পার হয়ে বাংলাদেশে প্রবেশ করায় ঝিনাইদহ, চুয়াডাঙ্গা ও মেহেরপুর সীমান্ত এলাকার বেশ কিছু গ্রামে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। গতকাল বুধবার ঝিনাইদহের মহেশপুর-৫৮ বিজিবির আওতাধীন হাসাদহ বাসস্ট্যান্ড এলাকা থেকে ৮ জন ও মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে একজনকে আটক করেছে বিজিবি। মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ নজরুল ইসলাম খান এক ই-মেইল বার্তায় উল্লেখ করেন, গতকাল বুধবার ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় জীবননগর বিওপির দায়িত্বপূর্ণ এলাকার চুয়াডাঙ্গা জেলার জীবননগর থানার হাসাদাহ বাসস্ট্যান্ড থেকে পাঁচজন পুরুষ, দুইজন নারী ও এক শিশুকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- খুলনা জেলার ফুলতলা থানার দামুদা গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে মো. মিঠু শেখ (৩৯), তাঁর স্ত্রী তানিয়া বেগম (৩৩), ডুমুরিয়া থানার চিচড়ি গ্রামের ইমন আলী সরদারের ছেলে মো. আব্দুল হালিম (৪০), রাজবাড়ী জেলার গোয়ালন্দ থানার নতুনপাড়া গ্রামের মৃত আলী আহমদের স্ত্রী রশিদা বেগম (৫৫), নড়াইল জেলার কালিয়া থানার মাধবপাশা গ্রামের কিশলো মৃধার ছেলে সুজন মৃধা (১৫), কালিয়া গ্রামের মো. আব্দুস ছামাদের ছেলে মিলন হোসেন (৩৩), পীরগাছা গ্রামের মুনসুর আহমেদের ছেলে মো. সেলিম (৩৩) ও পারাপারের সহায়তাকারী দালাল ঝিনাইদহ জেলার মহেশপুর থানার শ্যামকুড় গ্রামের রায়হান মোল্লার ছেলে মো. সাদ্দাম হোসেন (৩০)। এদিকে, মহেশপুরের হানিফপুর গ্রাম থেকে কুমিল্লার বাঁশগাড়ি গ্রামের মুকুলের স্ত্রী জলি খাতুনকে আটক করা হয়। তিনি বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছিলেন। আটককৃতদের অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তা করার অপরাধে পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

তরুণ প্রজন্মকে ডিজিটাল সাক্ষরতার পাশাপাশি নৈতিক শিক্ষায় শিক্ষিত করতে হবে: তথ্যমন্ত্রী